IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রী
Home >> রাজনীতি >> ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে চারজনের মনোনয়নপত্র দাখিল

বাঘা উপজেলা পরিষদ

ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে চারজনের মনোনয়নপত্র দাখিল

ভোট নির্বাচন ব্যালট

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্যে পদে অনুষ্ঠেয় উপ নির্বাচনে অংশ নিতে রোববার(১৮-৬-২০২৩) বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরা হচ্ছেন- সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন (লতা), প্রয়াত মহিলা ভাইস চেয়ারম্যানের মেয়ে ফারজানা ইয়াসমিন (সাথী), শরীফা খাতুন ও পৌরসভার সংরক্ষিত ওযার্ডের সাবেক কাউন্সিলর মোসাঃ রিনা খাতুন। এরা সবাই আওয়ামী লীগ দলীয়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জুন। যাচাই-বাছাই ১৯ জুন। প্রার্থীতা প্রত্যাহার ২৫ জুন। ভোট গ্রহণ ১৭ জুলাই। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৩৭। পুরুষ ভোটার-৮১ হাজার ৩৬২ ও নারি ভোটার ৮১ হাজার ২৭৫।

উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন বলেন, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন রিজিয়া আজিজ সরকার। চলতি বছরের ৮ এপ্রিল তিনি মারা যান। তার মৃত্যুতে পদটি শুন্য হয়। সেই শূণ্য পদে আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৯টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31