IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> রাজনীতি >> বাগমারায় স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে সাজ সাজ রব

বাগমারায় স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে সাজ সাজ রব

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের। দুই দশক আগে এডহক কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছিল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। এরআগে ছিল স্বেচ্ছাসেবকলীগে আহ্বায়ক কমিটি। তবে এবার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা করা হবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি।

স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নতুন রুপে সেজেছে উপজেলা সদর ভবানীগঞ্জ। দীর্ঘ দুই দশক পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই সম্মেলন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের মাঝে বিরাজ করছে উৎসাহ আর উদ্দীপনা। সাজানো হয়েছে উপজেলা সদর ভবানীগঞ্জ। তোরণ নির্মান করা হয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের পক্ষ থেকে।

আগামী ১৫ জুলাই ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। প্রথম বারের মতো স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সুসংগঠিত অবস্থানে থেকে দলীয় কার্যক্রম পরিচালিত করতে আসছে স্বেচ্ছাসেবক লীগ। বাগমারায় আওয়ামী লীগের শক্তি হিসেবে কাজ করে যাবে স্বেচ্ছাসেবক লীগ। বাগমারায় স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সম্প্রতি আহŸায়ক কমিটি গঠন করা হয়েছিল।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির মাঠে কাজ করছেন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। এক সময়ের অশাস্ত বাগমারায় ২০০৮ সাথে ইঞ্জিনিয়ার এনামুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে শান্তির জনপদে পরিনত হয়েছে। নারী-পুরুষ সবাই উপজেলা জুড়ে চলাফেরা করতে পারছে কোন ভয়ভীতি ছাড়া। আওয়ামী লীগ সরকারের দুরদর্শী নেতৃত্বেই তা সম্ভব হয়েছে।

আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও দীর্ঘ ২০ বছর হয়নি স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। দুই দশক পরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর আনাগোনা লক্ষ্যে করা যাচ্ছে।

এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠন কেউ শক্তিশালী করা হচ্ছে। নতুন কমিটিতে পদ পেতে এরই মধ্যে পদপত্যাশী বেশ কয়েকজন নিজেদের আত্মপ্রকাশ করেছে। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন কালারফুল করতে যা যা প্রয়োজন সেটা করেছে উপজেলা আওয়ামী লীগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031