IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : টকশোতে ‘আপত্তিকর ও মানহানিকর’ বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

নিজে বাদী হয়ে রোববার সকালে ঢাকায় বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ও ২৯(১) ধারায় মামলার আবেদন করেন এমপি এনামুল হক। সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হকের পক্ষে সাইবার আদালতে মামলাটি দাখিল করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

আইনজীবী জানান, দিনের দ্বিতীয়ভাবে বিজ্ঞ আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

মামলার এজাহারে সংসদ সদস্য এনামুল হক বলেন, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি। বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল। এ ধরনের দেওয়া বক্তব্যে তার ব্যাপকমাত্রায় মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগ বাদীর।

বাদী আরও বলেন, তিনি ছাত্রজীবনে ছাত্রলীগ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন। তিনি জীবনে কোনো দিন শিবিরের রাজনীতিতে ছিলেন না। জনগণের ভোটে রাজশাহী-৪ আসনে তিনবার সংসদ সদস্য হয়েছেন। এ ছাড়া দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তাও বটে।

অন্যদিকে এজাহারে আসামি মিনু সম্পর্কে বলা হয়েছে তিনি একাধারে রাজশাহী সিটির মেয়র ও রাজশাহী-২ (সদর) সংসদ সদস্য ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিবও ছিলেন। তবে মিজানুর রহমান মিনু স্বাধীনতার পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করতে ২০০১ সালে বাংলা ভাইসহ জঙ্গিদের রাজশাহীর মাঠে নামান। যারা রাজশাহীর বাগমারাসহ বিভিন্ন স্থানে নিরপরাধ মানুষের ওপর ভয়াবহ নির্যাতন চালায়।

এমপি এনামুল হক আরও বলেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিনু কোন নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই টেলিভিশন টকশোতে তার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করেছেন যার কোনো প্রমাণই তার কাছে নেই। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রতিকার পেতে আইনের দ্বারস্থ হয়েছেন।

মামলার আবেদনের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আমার দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার। আমি অনেক উত্থান পতন দেখেছি। আমি যা জানি তাই বলেছি। মামলা হলে আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news