IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : টকশোতে ‘আপত্তিকর ও মানহানিকর’ বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

নিজে বাদী হয়ে রোববার সকালে ঢাকায় বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ও ২৯(১) ধারায় মামলার আবেদন করেন এমপি এনামুল হক। সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হকের পক্ষে সাইবার আদালতে মামলাটি দাখিল করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

আইনজীবী জানান, দিনের দ্বিতীয়ভাবে বিজ্ঞ আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

মামলার এজাহারে সংসদ সদস্য এনামুল হক বলেন, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি। বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল। এ ধরনের দেওয়া বক্তব্যে তার ব্যাপকমাত্রায় মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগ বাদীর।

বাদী আরও বলেন, তিনি ছাত্রজীবনে ছাত্রলীগ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন। তিনি জীবনে কোনো দিন শিবিরের রাজনীতিতে ছিলেন না। জনগণের ভোটে রাজশাহী-৪ আসনে তিনবার সংসদ সদস্য হয়েছেন। এ ছাড়া দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তাও বটে।

অন্যদিকে এজাহারে আসামি মিনু সম্পর্কে বলা হয়েছে তিনি একাধারে রাজশাহী সিটির মেয়র ও রাজশাহী-২ (সদর) সংসদ সদস্য ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিবও ছিলেন। তবে মিজানুর রহমান মিনু স্বাধীনতার পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করতে ২০০১ সালে বাংলা ভাইসহ জঙ্গিদের রাজশাহীর মাঠে নামান। যারা রাজশাহীর বাগমারাসহ বিভিন্ন স্থানে নিরপরাধ মানুষের ওপর ভয়াবহ নির্যাতন চালায়।

এমপি এনামুল হক আরও বলেন, বিএনপি নেতা মিজানুর রহমান মিনু কোন নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই টেলিভিশন টকশোতে তার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করেছেন যার কোনো প্রমাণই তার কাছে নেই। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রতিকার পেতে আইনের দ্বারস্থ হয়েছেন।

মামলার আবেদনের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আমার দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার। আমি অনেক উত্থান পতন দেখেছি। আমি যা জানি তাই বলেছি। মামলা হলে আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31