IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ঢাকায় আজ ছাত্রলীগের সমাবেশ, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

ঢাকায় আজ ছাত্রলীগের সমাবেশ, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় ছাত্রসমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ এবং একই সময়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি করবে বিএনপি।

শুক্রবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মরণে ছাত্রলীগের আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সমাবেশ থেকে বিশেষ বার্তা দেয়া হবে বলে জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, প্রথমে ৩১ আগস্ট সমাবেশ করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এইচএসসি পরীক্ষা থাকায় তারিখ পরিবর্তন করে ১ সেপ্টেম্বর সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। দিনটি উদযাপনে বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি শুরু হবে।

র‍্যালিটি ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, মতিঝিল শাপলা চত্বর হয়ে টিকাটুলি ইত্তেফাক ভবনের সামনে দিয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে শেষ হবে।

র‍্যালিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি ও দলের অঙ্গসংগঠন ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা যোগ দেবেন।

এর আগে সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31