IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণ
Home >> রাজনীতি >> ‘তৃণমূল আ.লীগ শক্তিশালী হলে নৌকার বিরোধীতা করে লাভ নেই’

বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা

‘তৃণমূল আ.লীগ শক্তিশালী হলে নৌকার বিরোধীতা করে লাভ নেই’

ধূমকেতু প্রতিবেদক, মচমইল : রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে আরও দৃঢ় ভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করছে উপজেলা আওয়ামী লীগ। তৃণমূল আওয়ামী লীগ শক্তিশালী হলে নৌকার বিরোধীতা করে লাভ নেই। তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে জাতীয় সংসদ নির্বাচন সবার আগে। নৌকার বিজয়ের লক্ষ্যে নতুন নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে চলেছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের সংগঠনে থেকে কেউ দলের বিরুদ্ধে কথা বলতে পারে না। দল কোন বড় নেতার ক্ষমতায় চলে না। দল চলে গঠনতন্ত্র মেনে। দেশে উন্নয়নের ভিত্তি আরো শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। দলের সবাইকে সুসংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নৌকার বিজয়ের লক্ষ্যে এরই মধ্যে প্রতিটি ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে চলেছে। আগামী নির্বাচনে রাজনীতিক পরিস্থিতি সাংগঠনিক ভাবেই এগিয়ে নিতে হবে। মাসিক সভার শুরুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরন করেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রস্তার গ্রহণের পাশাপাশি দোয়া করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, রিয়াজ উদ্দীন আহমেদ, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ সরকার, আল-মামুন, জাহাঙ্গীর আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার।

আরও উপস্থিত ছিলেন, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, মাজেদুল ইসলাম সোহাগ, রেজাউল হক।

এছাড়াও সাবেক অধ্যাপক আব্দুস সামাদ, আসলাম আলী আসকান, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মটর, বকুল আলী খরাদি, আব্দুল মান্নান, আখতারুজ্জামান বুলবুল, কাউসার আলী, লোকমান আলী, আকবর আলী, শাহরিয়া আলী, আব্দুল জলিল, জাহেদুর রহিম মিঠু, মিজানুর রহমান, আতাউর রহমান, মমতাজ আক্তার বেবী, জহুরুল ইসলাম প্রমুখ। চেয়ারম্যান অধ্যক্ষ আজহারুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31