IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> বিরল সূর্য গ্রহণ,দিন হবে রাতের মতো অন্ধকার

বিরল সূর্য গ্রহণ,দিন হবে রাতের মতো অন্ধকার

ধূমকেতু নিউজ ডেস্ক : বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে যুক্তরাষ্ট্রসহ তিন দেশ। সেটি অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল। এই সূর্যগ্রহণের কারণে সেদিন মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মত। এমন অবস্থায় ৮ এপ্রিল আমেরিকার শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মার্কিন সাময়িকী নিউজউইকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, আগামী ৮ এপ্রিল স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন। কেননা, ৫৪ বছর পর এমন সূর্যগ্রহণ হচ্ছে। এর আগে ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল। ২০৭৮ সালে হতে পারে আবারও।

তবে বিরল এই সূর্যগ্রহণ নিয়ে উদ্বেগও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়া সূর্যগ্রহণ দেখার জন্য অনেক মানুষ রাস্তায় নামলে যানজট তৈরি হতে পারে। এতে স্থানীয় সংস্থাগুলোর ওপর চাপ বাড়তে পারে।

আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন অঙ্গরাজ্য থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। এসব রাজ্যের স্কুল এরইমধ্যে বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

সূর্যগ্রহণ নিয়ে সবচেয়ে সক্রিয় টেক্সাস কর্তৃপক্ষ। অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি কাউন্টিতে দুর্যোগ অবস্থা ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় পণ্য মজুত রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছু স্কুল সূর্যগ্রহণকে ঘিরে কিছু কার্যক্রম পরিকল্পনা করেছিল সেগুলোও বাদ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবং স্বাভাবিক চলাচলের জন্য বিশেষ চশমা দেওয়া হচ্ছে। এদিকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে স্কুল বন্ধ করে ই-লার্নিং ব্যবস্থা চালু করা হচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31