IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশ
Home >> প্রবাস >> লিড নিউজ >> একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন নরেন্দ্র মোদি

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন নরেন্দ্র মোদি

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সাত দফায় ভোটগ্রহণের পর ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে আজ মঙ্গলবার (৪ জুন)। যদিও শেষ দফার ভোট গ্রহণের দিন বুথফেরত জরিপ সংস্থাগুলো পূর্বাভাস জানিয়েছিল যে, এবারও বিপুল ভোটে বিজয় পাচ্ছে ক্ষমতাসীন বিজেপি ও তার নেতৃত্বাধীন জোট এনডিএ। কিন্তু প্রাথমিক ফল ঘোষণা শুরু হতেই সমস্ত বুথফেরত জরিপের ভবিষ্যদ্বাণী উল্টে দিচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া।

এদিন সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। দুপুর ২টা ৩৫ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারা এগিয়ে রয়েছে ২৮৯টি আসনে। বিপরীতে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট বেশ খানিকটা পিছিয়ে রয়েছে, তারা এগিয়ে রয়েছে ২৩৫টি আসনে।

তবে প্রশ্ন হচ্ছে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ক্ষমতাসীন বিজেপি? এখনও পর্যন্ত নরেন্দ্র মোদির বিজেপি ২৩৩টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে ২০১৯ সালের লোকসভার নির্বাচনে বিজেপি পেয়েছি ৩০৩টি আসন। আর বিজেপির জোট এনডিএ পেয়েছি ৩৫৩টি আসন।

দ্যা কুইন্ট ওয়ার্ল্ড এর আপডেটের তথ্য অনুযায়ী, বিজেপি ২৩৩টি আসনে এগিয়ে রয়েছে, জাতীয় কংগ্রেস ৯৭টিতে, সমাজবাদী দল (অখিলেশ যাদব) ৩৮টিতে, তৃণমূল কংগ্রেস ৩১টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া বাকি আসনগুলোতে স্থানীয় দলগুলো এগিয়ে রয়েছে।

এদিকে ভারতের ক্ষমতাসীন এই দলটি এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। মূলত প্রাথমিক ভোট গণনায় মোদির ভূমিধস জয়ের আভাস মেলেনি। যদিও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কম-বেশি ২৯০টি আসনে এগিয়ে রয়েছে।

বিবিসি বলছে, নরেন্দ্র মোদি যখন ‘আব কি বার, চারশ পার’ (এবারে চারশ’ ছাড়িয়ে যাব) স্লোগান দিয়ে নির্বাচনের প্রচার শুরু করেছিলেন, তখন তিনি তার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য ৪০০ টিরও বেশি আসনে জয়ী হওয়ার লক্ষ্য রেখেছিলেন।

সবচেয়ে আশাবাদী বুথ ফেরত জরিপও পূর্বাভাস দিয়েছিল, তার জোট ৪০০ আসনে জয়ী হবে। যাইহোক, প্রাথমিক ভোট গণনা থেকে ধারণা করা হচ্ছে, নির্বাচনে বিরোধী মধ্য বামপন্থি ইন্ডিয়া জোটের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

অবশ্য বিজেপি কখনোই ৪০০ আসন পাবে না বলে দৃঢ় বিশ্বাস ছিল কংগ্রেসের। যদিও চার দশক আগে তারাই ৪০০ আসন পারের লক্ষ্য পূরণ করতে সফল হয়েছিল। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের দেহরক্ষীদের হাতে খুন হন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর সেই বছরই অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ৫৪১টির মধ্যে ৪১৪টি আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হন ইন্দিরার ছেলে রাজীব গান্ধী।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31