IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতে চিকিৎসককে ধর্ষণ, বিচারের দাবিতে অভিনেত্রীরা রাজপথে

ভারতে চিকিৎসককে ধর্ষণ, বিচারের দাবিতে অভিনেত্রীরা রাজপথে

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মত ন্যাক্কারজনক ঘটনার জেরে দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন। এ ঘটনায় অপরাধীদের শাস্তি চেয়ে উত্তাল পুরো দেশ। বিচারের দাবিতে রাজপথে নেমেছেন নারীরাও।

এ ঘটনায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে টালিউড-বলিউডের তারকা অভিনেত্রীরাও। অপরাধীদের শাস্তিসহ ভারতে নারীদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন ভাষায় মুখ খুলেছেন তারা। কেউ কেউ গর্জে উঠেছেন রাজপথেও; বিচারের দাবিতে বুধবার পথে নেমেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, পার্নো মিত্র ও মিমি চক্রবর্তীসহ ছোট পর্দার তারকারা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, মিছিল ও জমায়েতে অংশ নিতে উপস্থিত থাকতে দেখা যায় শুভশ্রী, পার্নো ও অরিন্দমকে। সঙ্গে ছিলেন পরিচালক বিরসা দাশগুপ্তও।

যাদবপুরে বিচারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে অংশ নেন অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি। যাদবপুরের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।

অন্যদিকে ঋদ্ধি সেনও আন্দোলনে অংশ নেন। সেখানকার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই শুভ রাতে ভালো হয়ে থেকো না। রাগ দেখাও, ক্ষোভ দেখাও। এই মৃতপ্রায় আলোতে গর্জে ওঠো অন্ধকারের বিরুদ্ধে।’

বিচারের দাবিতে আন্দোলনে অংশ নেন ছোট পর্দার একাধিক তারকারা। নিম ফুলের মধু ধারাবাহিক খ্যাত তনুশ্রী গোস্বামী, অনুরাগের ছোঁয়ার কাকিয়া তথা সায়ন্তনী মল্লিক, দিব্যজ্যোতি দত্ত, তৃণা সাহা, ঋতব্রত মুখার্জিকেও পথে নামতে দেখা যায়।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। জানা যায়, তাকে ধর্ষণ করা হয়েছে। আর তারই প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ১৪ আগস্ট অবস্থান কর্মসূচি করেন নারীরা। যোগ দেন পুরুষরাও। পশ্চিমবঙ্গের গন্ডি ছাড়িয়ে বেঙ্গালুরু, মুম্বাইতেও চলে জমায়েত। আরজি কর হাসপাতালেও চলে ভাঙচুর ও ধস্তাধস্তি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31