IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দ
Home >> লিড নিউজ >> কৃষি >> পদ্মায় পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে লালপুরের চরের ৫০০ হেক্টর জমির ফসল

পদ্মায় পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে লালপুরের চরের ৫০০ হেক্টর জমির ফসল

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : পদ্মানদীতে আকস্মিকভাবে ব্যাপক পানি বৃদ্ধি পাওয়ায় নাটোরের লালপুর উপজেলার চরাঞ্চলের প্রায় ৫০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছে হাজার হাজর কৃষক। এছাড়া ওই এলাকার গোচারন ভূমি ডুবে যাওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছে গরু ও মহিষের খামারিরা।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সরজমিনে পদ্মার চর এলাকা ঘুরে দেখা যায়, গত তিন দিনে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিলমাড়ীয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর, চাকলা বিনোদপুর, দিয়াড়শংকরপুর, আরাজি বাকনাই, রসুলপুর ও মোহরকয়া, লালপুর ইউনিয়নের চর সহ প্রায় ২০ টি চর এলাকার জমির ফসল পানিতে ডুবে গেছে। যেসব জমিতে আখ আছে সেগুলোর কিছু জমিতে শুধু উপরের অংশ দেখা যাচ্ছে।বাকি অংশ পানির নিচে রয়েছে। পানি বৃদ্ধির ফলে চরের গোচারন ভূমি গুলো ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে ওই এলাকার শত শত গরু ও মহিষের খামারিরা।

নওশারা সুলতানপুর গ্রামের কৃষক আকতার আলী জানান , তার প্রায় সাড়ে ছয় বিঘা জমির ফসল একেবারে পানিতে তলিয়ে গেছে, এর মধ্যে আড়াই বিঘা মুলা ও চার বিঘা বেগুনের রয়েছে। এছাড়া আরো প্রায় চার বিঘা জমির আখ ডুবে গেছে।দিয়াড় শংকরপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানান, তার প্রায় সাড়ে পাঁচ বিঘা জমির গাজর,মুলা ও বেগুন সম্পুর্ন ডুবে গেছে।

লালপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পদ্মার চর এলাকায় প্রায় ৪১০ হেক্টর আখ, ৪৫ হেক্টর শাকসবজি, ১০ হেক্টর কলা, ও ১০ হেক্টর মাসকালাই পানিতে তলিয়ে গেছে।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় জানান, নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার ফসল ডুবে গেছে, পানি কমে গেলে ক্ষয় ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, আমদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছি সার্বিক খোজখবর রাখার জন্য, এবং কৃষি বিভাগ চর এলাকায় গেছে ফসলের ক্ষতির তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী জানান, আগামী পাঁচ থেকে সাত দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930