IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> লিড নিউজ >> প্রবাস >> হিজবুল্লাহর নতুন শীর্ষ নেতা নাইম কাসেম

হিজবুল্লাহর নতুন শীর্ষ নেতা নাইম কাসেম

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবানন-ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন শীর্ষ নেতা হলেন নাইম কাসেম। মঙ্গলবার (২৯ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে সাবেক উপ-প্রধানের এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হবেন তার দীর্ঘদিনের সহযোগী নাইম কাসেম।

গত সেপ্টেম্বরের শেষের দিকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হাসান নাসরাল্লাহ। তিনি ছাড়াও হিজবুল্লাহর আরও অনেক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে ইসরায়েল।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, নাইম কাসেমকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করার কারণ তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্যগুলোর প্রতি সদা অনুগত। বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন কাসেমকে এই মহৎ দায়িত্ব পালনে দিকনির্দেশনা দেন।

লেবাননে শিয়া আন্দোলনের প্রতীক হিসেবে বিবেচিত হতেন হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহ। তার হত্যাকাণ্ডের পর সংগঠনটির ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়। কয়েক মাস ধরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ কার্যত ধ্বংস হয়ে গেছে।

হিজবুল্লাহর প্রধান হওয়ার ক্ষেত্রে নাসরাল্লাহর চাচাতো ভাই হাসেম সাফিয়েদিনকে সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হয়েছিল। কিন্তু তিনিও বৈরুতে এক ইসরায়েলি হামলায় নিহত হন।

৭১ বছর বয়সী নাইম কাসেম হিজবুল্লাহর ‘নম্বর টু’ হিসেবে পরিচিত ছিলেন এবং ১৯৮০র দশকে সংগঠনটি প্রতিষ্ঠার সময় থেকেই এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নাসরাল্লাহ আত্মগোপনে চলে গেলেও কাসেম প্রকাশ্যে উপস্থিত হতে থাকেন।

সম্প্রতি তিনটি টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর লক্ষ্য ও অবস্থান নিয়ে বক্তব্য রেখেছেন নাইম কাসেম। গত ৩০ সেপ্টেম্বর এক বার্তায় তিনি ঘোষণা করেন, হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে এবং জয়ী হতে পুরোপুরি প্রস্তুত।

সূত্র: আল-জাজিরা

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31