IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> কর্মচারীদের অভ্যান্তরিন দ্বন্দে পৌরসভার কার্য্যক্রমে জটিলতা, সেবা বঞ্চিত পৌরবাসী

কর্মচারীদের অভ্যান্তরিন দ্বন্দে পৌরসভার কার্য্যক্রমে জটিলতা, সেবা বঞ্চিত পৌরবাসী

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট পৌরসভার কর্মচারীদের অভ্যান্তরিন দ্বন্দের জের ধরে পৌরসভার কার্য্যক্রমে দেখা দিয়েছে জটিলতা। সেবা বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। বন্ধ রয়েছে জন্ম নিবন্ধন, মৃত্যূ সনদ ও ওয়ারিশন সার্টিফিকেটসহ দৈনন্দিন কার্য্যক্রম। গত ১৫ আগষ্ট থেকে এমন কার্য্যক্রম চলে আসলেও সমাধানের কোন উদ্যোগ নেই। তবে পৌর প্রশাসকের দাবি কর্মচারীদের মধ্যে কোন দ্বন্দ নেই। কিছুটা সেবা বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সাবেক স্বৈরশাষক শেখ হাসিনা সরকারের পতনের পর ছন্দপতন ঘটে চারঘাট পৌরসভার কার্য্যক্রমে। পালিয়ে যায় চারঘাট পৌরসভার তৎকালিন সাবেক মেয়র একরামুল হক। দুভাগে বিভক্ত হয়ে পড়ে কর্মচারীরা। একটি পক্ষকে সাবেক মেয়রের আস্থা ভাজন ট্যাগ দিয়ে পৌরসভার কার্য্যক্রম থেকে দুরে রাখা হয়। আরেকটি পক্ষ বৈষম্যের শিকার দাবি করে আধিপত্য বিসÍার লাভ করে। এ নিয়ে জটিলতা শুরু হয় পৌরসভার অভ্যান্তরিন কর্মচারীদের মধ্যে। এভাবে অভিভাবক শুন্য হয়ে পড়ে পৌরসভা। এক পর্যায়ে সরকারী ভাবে নিয়োগ দেয়া হয় প্রশাসক। দায়িত্ব পান চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ দিকে মেয়রের আস্থা ভাজন ট্যাগ দেয়া প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা আসাদ উদ জামান বাচ্চু পৌরসভায় অনুপস্থিত থাকার কারনে পৌরসভার জরুরী সেবা জন্ম নিবন্ধন কার্য্যক্রম, মৃত্যূ সনদ, ওয়ারিশন সার্টিফিকেট। সীমিত আকারে চলছে ট্যাক্স বিল ও পানির বিলসহ দৈনন্দিন কার্য্যক্রম। তবে অধিকাংশ সেবা নিতে এসে নাজেহাল হয় সেবা গ্রহিতারা। দিনের পর দিন ঘুরেও সেবা পাচ্ছেন না পৌরবাসী। এতে চরম ক্ষোভ সৃষ্টি হয় পৌরবাসীর মাঝে।

জন্ম নিবন্ধন নিতে আসা ভুক্তভোগী আবুল বাসারসহ একাধিক ব্যাক্তি জানান, গত ৫ আগষ্ট স্বৈরশাষক শেখ হাসিনার পর থেকে চারঘাট পৌরসভার কার্য্যক্রমে ভাটা পড়েছে। সেবা নিতে এসে পাওয়া যাচ্ছে না সেবা। জন্ম নিবন্ধনসহ জরুরী কাজে পাওয়া যাচ্ছে না কাউকে।
নাম প্রকাশে একাধিক ব্যাক্তি জানান, পরিবর্তিত পরিস্থিতির মুখে চারঘাট পৌরসভার সাবেক মেয়র একরামুল হক আত্মগোপনে থাকার পর মেয়রের আস্থা ভাজন ট্যাগ দিয়ে মাষ্টার রোলে চাকুরী করা বেশ কয়েকজন কর্মচারীকে ছাটাই করা হয়। এতে কর্মচারীদের অভ্যান্তরিন দ্বন্দের জেরে দুভাগে বিভক্ত হয়ে পড়েন কর্মচারীরা। শুরু হয় পৌরসভায় জটিলতা। থমকে দাড়ায় চারঘাট পৌরসভার সেবা।

এ বিষয়ে চারঘাট পৌরসভার প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা আসাদ উদ জামান বাচ্চু বলেন, আমাকে সাবেক মেয়রের আস্থা ভাজন ট্যাগ দিয়ে কর্মচারীদের একটি অংশ আমাকে পৌরসভার কার্য্যক্রম থেকে দুরে সরিয়ে দেয়। শুধু দুরে সরিয়ে দিয়েই তারা ক্ষান্ত হোননি। আমার নামে দেয়া হয় মিথ্যা মামলা। এখন আমি মিথ্যা মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।

পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, কর্মচারীদের মধ্যে কোন দ্বন্দ নেই। প্রধান হিসেব রক্ষক কর্মকর্তার নামে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে আছেন। এমন পরিস্থিতিতে জন্ম নিবন্ধন ও মৃত্যূ সনদ বন্ধ।

চারঘাট পৌরসভার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, কর্মচারীদের মধ্যে অভ্যান্তরিন দ্বন্দের বিষয়টি আমার জানা নেই। তবে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ সাময়িক ভাবে বন্ধ রয়েছে। দ্রæত সময়ের মধ্যে এ জটিলতার অবসান ঘটানো হবে বলে দাবি করেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31