IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী পরিচালিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, রাজশাহী-এর ০৮ শয্যা বিশিষ্ট আইসিইউ (ICU) ইউনিটের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত।

রোববার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় লক্ষ্মীপুর বাকীর মোড়ে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ফলক উন্মোচন ও ফিতা কেটে ০৮ শয্যা বিশিষ্ট আইসিইউ (ICU) ইউনিটের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অতপর তিনি বিশেষ অতিথিবৃন্দ ও ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীর চিকিৎসার খোঁজখবর নেন।

পরবর্তীতে ০৮ শয্যা বিশিষ্ট আইসিইউ (ICU) ইউনিটের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন হতে তেলাওয়াত পাঠ করা হয়।

সভায় প্রধান অতিথির বলেন, অসংক্রামক ব্যাধিতে বিশ্বে যত মানুষ মারা যায় তার ৫০ ভাগ হৃদরোগের কারণ। দেশে প্রতি ৫ জন তরুণের মধ্যে একজন তরুণ হৃদরোগে আক্রান্ত হয়। এজন্য হৃদরোগ চিকিৎসাসেবার পাশাপাশি হৃদরোগ প্রতিকার ও প্রতিরোধে আমাদের অধিকতরও যত্ববান হতে হবে। তাহলে ৮০% হৃদরোগ সমস্যার সমাধান সম্ভব। স্বাধীনতাপূর্ব বাংলাদেশে বিশিষ্ট কার্ডিওলজিস্ট ব্রিগেডিয়ার আব্দুল মালিক ও শহীদ বুদ্ধিজীবী খ্যাতিমান কার্ডিওলজিস্ট ডাঃ ফজলে রাব্বির কর্মযোগ্য তিনি তুলে ধরেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ছবি- ধূমকেতু নিউজ

তিনি আরও বলেন, আগামী ০১ মাসের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ক্যাথল্যাবের দ্বারা এনজিওগ্রাম, স্টেন্টিং, পেসমেকার স্থাপনসহ নানান চিকিৎসাসেবার সুযোগ অত্রাঞ্চলের জনগণ পাবে শুনে তিনি খুশি হন। এবং ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণে সরকারি বরাদ্দ বৃদ্ধির জন্য তাঁর পক্ষ হতে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও সিটি কর্পোরেশনে বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউ, রাজশাহীতে এ্যাম্বলেন্সটির সম্ভাব্য মেরামত শেষে দেওয়ার কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং রাজশাহী সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আইসিইউ প্রধান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র নির্বাহী সদস্য ডা. আবু হেনা মোস্তফা কামাল এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সহ সভাপতি-৩ অধ্যাপক ডা. রইছ উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক প্রফেসর মহাঃ হবিবুর রহমান।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কার্যনির্বাহী সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক, তরিকুল ইসলাম স্বপন, লিয়াকত আলী, খন্দকার মিজানুর রহমান খোকন, আককাস আলী, এস এম এহেসান কবীর, ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, প্রফেসর ডাঃ আবু বকর সিদ্দিক, সেলিম রেজা খান, মনোয়ার হোসেন (সেলিম)।

এছাড়াও আজীবন সদস্যবৃন্দ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, রাজশাহী’র চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রতিনিধিবৃন্দ, আগত অতিথিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31