IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭১ ফিলিস্তিনি

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭১ ফিলিস্তিনি

বিধ্বস্ত গাঁজা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে গাজায় ৩৪টি বিমান হামলা চালিয়েছে ইহুদি এই দেশটি। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ৬০০ জনে পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ৩৪টি বিমান হামলা চালিয়েছে। গাজা উপত্যকাজুড়ে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে গাজার মিডিয়া অফিস বৃহস্পতিবার জানিয়েছে।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা দলকে নিহতদের লাশ সরিয়ে নেয়ার জন্য হামলাস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে এবং বিশেষ করে গাজা এবং উত্তর গাজায় রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31