IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহের সময় বিস্ফোরণে নিহত ৭০

উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহের সময় বিস্ফোরণে নিহত ৭০

ধূমকেতু নিউজ ডেস্ক : নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি তেলবাহী ট্যাংকার উল্টে যাওয়ার পর বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। লোকজন ট্যাংকার থেকে তেল সংগ্রহের জন্য ভিড় করলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার তসুকওয়াম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবুজা থেকে কাদুনা সংযোগ সড়কের ডিক্কো মোড়ে ৬০ হাজার লিটার গ্যাসোলিনবাহী একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে।

তিনি জানান, এখন পর্যন্ত ৭০ জন নিহত হয়েছেন। বেশিরভাগ মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ঘটনাস্থল পরিষ্কারের কাজ চলছে।

এফআরএসসির এক বিবৃতিতে জানানো হয়, ট্যাংকার দুর্ঘটনার পর জ্বালানি সংগ্রহ করতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেছিল। এ সময় হঠাৎ একটি ট্যাংকারে আগুন ধরে যায় এবং আরেকটি ট্যাংকারও আগুনে পুড়ে যায়। ঘটনাস্থল থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশিরভাগ ভুক্তভোগী তেল সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ।

গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণে আরও অনেকে দগ্ধ হয়েছেন। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক এবং হৃদয়বিদারক’ অভিহিত করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গত বছর নির্বাচনের পর জ্বালানি ভর্তুকি বাতিল করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। এর ফলে পেট্রোলের দাম পাঁচগুণ বেড়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায় এবং দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। জ্বালানির উচ্চমূল্যের কারণে ট্যাংকার দুর্ঘটনার সময় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ছে।

উল্লেখ্য, ২০২০ সালে নাইজেরিয়ায় ১ হাজার ৫৩১টি জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনায় ৫৩৫ জনেরও বেশি নিহত হন। গত অক্টোবরে জিগাওয়া প্রদেশে এমনই একটি ঘটনায় ১৭০ জন প্রাণ হারান।

সূত্র: এএফপি

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31