IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজা দখলে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা, বলপ্রয়োগ না করার ঘোষণা

গাজা দখলে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা, বলপ্রয়োগ না করার ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, গাজা উপত্যকা নিয়ে তার পরিকল্পনা ‘সত্যিকার অর্থেই কার্যকর,’ তবে তিনি এটি বলপ্রয়োগ করে বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন।

ফক্স নিউজ রেডিওর ব্রায়ান কিলমিডের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন ট্রাম্প বলেন, ‘আমি বলছি, এটি করার উপায় আমার পরিকল্পনা। আমি মনে করি, এটাই সত্যিকার অর্থে কাজ করবে। তবে আমি এটি বলপ্রয়োগ করছি না। আমি কেবল বসে থাকব এবং এটি সুপারিশ করব’।

জর্ডান-মিশরের আপত্তিতে বিস্মিত ট্রাম্প

গাজা বিষয়ে তার প্রস্তাবের বিরোধিতা করায় জর্ডান ও মিশরের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প।

‘আমরা প্রতিবছর জর্ডান ও মিশরকে কয়েক বিলিয়ন ডলার দিই, এবং আমি একটু বিস্মিত হয়েছি যে তারা এ কথা বলেছে,’ বলেন তিনি।

গাজার জনগণ অন্য কোথাও যেতে চাইবে দাবি ট্রাম্পের

ট্রাম্প দাবি করেছেন, গাজার জনগণ যদি উপত্যকায় থাকা ও ‘একটি সুন্দর কমিউনিটিতে’ থাকার মধ্যে বেছে নেওয়ার সুযোগ পায়, তবে তারা অন্যত্র যেতে চাইবে।

গাজাকে ‘দারুণ একটি স্থান’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘আমি জানি না কেন ইসরাইল এটি কখনও ছেড়ে দিয়েছিল। কেন তারা এটি ছেড়ে দিল?’

‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর স্বপ্ন

ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রের ‘গাজা দখল’ ও তার জনগণকে অন্যত্র পুনর্বাসনের পক্ষে কথা বলে আসছেন। তিনি চান, গাজাকে পুনর্নির্মাণ করে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানো হোক।

তবে তার এই পরিকল্পনা আরব বিশ্ব ও অন্যান্য দেশের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে, যারা এটিকে জাতিগত নির্মূলকরণের শামিল বলে অভিহিত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31