IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ওসমানীনগরে সম্মেলনে যাচ্ছেন না মাওলানা মামুনুল হক

ওসমানীনগরে সম্মেলনে যাচ্ছেন না মাওলানা মামুনুল হক

ধূমকেতু নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হক সিলেটের ওসমানীনগরে পূর্বনির্ধারিত মহাসম্মেলনে যাচ্ছেন না। আগামী ২৬ ডিসেম্বর পূর্বনির্ধারিত উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন হওয়ার কথা।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে আসছেন না বলে নিশ্চিত করেছেন ওসি শ্যামল বণিক।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে পূর্বনির্ধারিত আগামী ২৬ ডিসেম্বর প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল মাওলানা মামুনুল হকের। তার আগমন উপলক্ষে ইতোপূর্বে মাদ্রাসা কর্তৃপক্ষ পোস্টার লিফলেটসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা শুরু করে।

বিষয়টি ওসমানীনগর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলার সুশীল সমাজ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে পড়লে নড়েচড়ে বসেন সবাই।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হক ওসমানীনগরে এলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা ছিল। বিষয়টি নিয়ে লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা ওসমানীনগরের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মাওলানা মামুনুল হককে মহাসম্মেলন না আসতে অনুরোধ জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ মামুনুল না আসার ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করেন।

লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহনুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় আগামী ২৬ ডিসেম্বর আমাদের মাদ্রাসার মহাসম্মেলনে মাওলানা মামুনুল হক আসছেন না।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক মাওলানা মামুনুল হক না আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আওয়ামী লীগ নেতা ও আমাদের অনুরোধে মাদ্রাসা কর্তৃপক্ষ মামুনুল হককে না আনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31