IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ১৪৫ শতাংশ’

‘চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ১৪৫ শতাংশ’

ডোনাল ট্রাম্প

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ১২৫ নয়, চীনের ওপর আরোপিত মার্কিন শুল্কের পরিমাণ এখন ১৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) হোয়াইট হাউস থেকে জানানো হয়, চীন থেকে আমেরিকায় যাওয়া পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমসের খবর।

এর আগে, ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের ওপর ১২৫ শতাংশ শুল্কোরোপের কথা জানালেও পরবর্তীতে বর্ধিত শুল্কের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুধবারের ঘোষণা অনুযায়ী, চীনা পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশে বাড়ানো হলেও প্রশাসনের ব্যাখ্যায় দেখা যায়, এটি পূর্ববর্তী ২০ শতাংশ শুল্কের অতিরিক্ত। ফলে চীনা পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়ায় ১৪৫ শতাংশ।

বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এই উচ্চ শুল্ক মার্কিন বাজারে বহুল ব্যবহৃত প্রযুক্তিপণ্যের দাম ও সরবরাহকে প্রভাবিত করতে পারে, বিশেষত অ্যাপলের মতো ব্র্যান্ডগুলির জন্য যা চীনে উৎপাদিত পণ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বিক্রিত অ্যাপল পণ্যের প্রায় ৮০ শতাংশই চীনে উৎপাদিত হয়। এই শুল্ক বৃদ্ধি বাণিজ্য উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

এদিকে, বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের ওপর ৮৪ শতাংশ শুল্ক কার্যকর করে রেখেছে চীন। সরকারি হিসাব অনুযায়ী, দুদেশের মধ্যে গেল অর্থবছরে আনুমানিক ৫৮২ দশমিক ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31