IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তার
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> পোরশায় শরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

পোরশায় শরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশা উপজেলায় ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে শরিষা চাষ করা হয়েছে। শরিষার গাছ ও আবহাওয়া ভাল থাকলে বম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবারে শরিষার ভাল ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় উপজেলার কৃষকরা ভাল দামের আসায় বুক বাঁধছেন। তারা স্থানীয়ভাবে ব্যাপকভাবে বারী-১৪, বারী-১৫, টরী-৭, বীনা-৪ ও বীনা-১৭ জাতের ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে শরিষার চাষ করেছেন।

তবে ফলন ভাল হওয়ার কারনে কৃষকগণ বারী-১৪ বেশী লাগিয়েছেন বলে জানাগেছে। বারী-১৪ শরিষা প্রতি বিঘা ৫-৭ মন ও টরী, বীনা জাতীয় শরিষা ৪-৫ হারে ফলন হতে পারে বলে কৃষকরা মনে করছেন। তবে দাম নিয়ে তারা চিন্তিত। শরিষার বর্তমান বাজার দর ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা মণ হলেও নতুন শরিষা ওঠার সময় এর দাম কিছুটা কমে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা মণ হতে পারে বলে অনেকেই মনে করছেন।

কৃষকগণ শরিষার ক্ষেত দেখে খুশি হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে বর্তমান বাজার দর থাকলে তাদের কোন সমস্যা হবেনা বলে জানান তারা। তবে কোন কারনে দাম কম হলে শরিষা চাষ করতে যে খরচ হয়েছে তা মিটিয়ে নিজের কাছে অবশিষ্ট কিছুই থাকবে না বলে মনে করছেন তারা।

নিতপুর কপালীর মোড়ের শরিষাচাষী ফজলুল হক, বালা শহীদের আজাদ মন্ডল ও জালুয়া গ্রামের আব্দুছ ছালাম জানান, তাদের লাগানো শরিষার ক্ষেত খুব ভাল হয়েছে। তারা আসা করছেন ফলনও ভাল হবে। কিন্তু দাম ভাল হবে কিনা চিন্তা করছেন। তবে ভাল ফলনের পাশাপাশি দাম ভাল পেলে অনেকেই শরিষা চাষের দিকে ঝুঁকবে বলেও তারা মনে করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে শরিষা চাষ হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৫০০ মেট্রিকটন। আবহাওয়া ভাল থাকার কারনে শরিষা ক্ষেত খুব ভাল দেখা যাচ্ছে ফলে লক্ষমাত্রা অর্জন সম্ভব হবে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, শরিষা চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করার জন্য তারা নানান দিক নিয়ে তাদের প্রশিক্ষন ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকেরা ভবিষ্যতে শরিষা চাষের প্রতি আগ্রহ দেখাবেন বলে তিনি আশা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930