IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘‘শান্তি’ নিশ্চিত করতেই রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক’

‘‘শান্তি’ নিশ্চিত করতেই রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক’

ধূমকেতু নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক জোরদার হয়েছে। পিয়ংইয়ং সোমবার (২ জুন) রাশিয়ার সঙ্গে তাদের সামরিক সহযোগিতার বিষয়টি সমর্থন করে বলেছে, এই সম্পর্ক ইউরোপ এবং এশিয়ায় ‘শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার’ লক্ষ্যেই জোরদার করা হয়েছে। খবর এএফপির।

গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণকে সমর্থন করে অস্ত্র ও সৈন্য সরবরাহ করছে পিয়ংইয়ং, এমন অভিযোগও উঠেছে।

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা লি সিওং-কুয়েন দেশটির গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলেছেন, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় ৬০০ সৈন্য নিহত এবং হাজার হাজার সেনা আহত হয়েছেন।

শুক্রবার দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান এবং আরও আটটি দেশ সমন্বিত একটি বহুপাক্ষিক পর্যবেক্ষণ গোষ্ঠী এই সম্পর্কগুলোকে ‘বেআইনি’ বলে নিন্দা জানিয়েছে।

এর জবাবে পিয়ংইয়ং বলেছে যে, বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থ রক্ষার লক্ষ্যে এবং ইউরেশিয়ান অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যেই মস্কোর সঙ্গে তাদের সামরিক সহযোগিতা জোরদার হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বিবৃতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ককে ‘আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মূল ভিত্তি’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
সেখানে আরও বলা হয়েছে, পিয়ংইয়ং এবং মস্কো সার্বভৌমত্ব, সমতা এবং ন্যায়বিচারের প্রতি প্রকৃত সম্মানের ওপর ভিত্তি করে একটি বহু-মেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে।

গত অক্টোবরে চালু হওয়া বহুপাক্ষিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলটি উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘনের উপর নজরদারি এবং প্রতিবেদন করে, যদিও এটি জাতিসংঘের বাইরে স্বাধীনভাবে কাজ করে।

উত্তর কোরিয়া গত এপ্রিলে প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে, তারা ইউক্রেনে মস্কোর যুদ্ধকে সমর্থন করার জন্য রাশিয়ায় সেনা মোতায়েন করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31