IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে পরকীয়া’

‘কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে পরকীয়া’

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই পরিবারের সম্মতিতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আহমেদ রাহীর সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় বিনোদন জগতের মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের। সেই সংসারে নাকি চলছে অভিনেত্রীর পরকীয়ার গুঞ্জন। এর আগে ২০০৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী। সেই সংসারে একটি কন্যাসন্তান থাকলেও ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়েছে। অভিনেত্রী নাকি বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সে কারণে নাকি তার দ্বিতীয় সংসারও ভাঙনের মুখে।

এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রীর দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। যদিও এ ধরনের গুঞ্জন তারকাদের নিয়ে নতুন কিছু নয়। একটি সূত্র জানায়, স্বামী আহমেদ রাহীর সঙ্গে সারিকা সাবরিনের বিচ্ছেদ নাকি এখন শুধু সময়ের ব্যাপার। এ বিষয়ে অভিনেত্রী মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে রাজধানীর গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে সারিকা সাবরিনের নাকি পরকীয়ার অভিযোগ উঠেছে। এমন সমালোচনায় নীরবতা ভাঙলেন অভিনেত্রী। এ অভিযোগের ভিত্তিতে সারিকা বলেন, আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছর আমরা এক রাতের জন্যও আলাদা থাকিনি— এটাই বাস্তবতা।

অভিনেত্রী বলেন, প্রায় চার বছরে আমরা কখনই আলাদা থাকিনি। অনেক দম্পতির মতো আমাদের মধ্যেও স্বাভাবিকভাবেই খুনসুটি কিংবা ঝগড়া হয়েছে। কিন্তু কখনই তা সম্পর্ক ভাঙনের দিকে যায়নি। ওসব সামান্য বিষয় অনেক আগেই পেছনে ফেলে এসেছি আমরা। এ ছাড়া পরকীয়া ও বিচ্ছেদের চর্চা একদম মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন সারিকা।

সারিকা বলেন, এ গুজব কোথায় থেকে ছড়াল, কে শুরু করল, যদি জানতাম, তাহলে এর সমাধান করতে পারতাম। আমি তো স্বামী-সন্তান নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলাম। হঠাৎ সেখানে এ খবর শুনে অবাক হয়েছি। স্বামী-সন্তান নিয়ে সংসার বেশ ভালোই চলছে। এখন শুধু সময়ই বলবে— এ গুঞ্জনের পেছনে বাস্তবতা কতটা, আর কতটাই বা নিছক রটনা বলে জানান সারিকা সাবরিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31