IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> Uncategorized >> টপ নিউজ >> প্রবাস >> ইরানের তেল কেনার অভিযোগ, আদানির বিরুদ্ধে তদন্ত

ইরানের তেল কেনার অভিযোগ, আদানির বিরুদ্ধে তদন্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : আদানি গ্রুপের সংকট ইঙ্গিত করে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির একটি চিত্রকর্ম তৈরি করেন মুম্বাইয়ের

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কাছ থেকে গোপনে জ্বালানি তেল আমদানির অভিযোগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তবে ইরান থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির অভিযোগ অস্বীকার করেছে গৌতম আদানির মালিকানাধীন এই গ্রুপ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার (২ জুন) এক বিবৃতিতে আদানি গ্রুপ বলে, আমরা ইচ্ছাকৃতভাবে কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘনে জড়িত নই, কিংবা ইরানি পণ্যের সঙ্গে আমাদের কোনো ব্যবসায়িক সংশ্লিষ্টতা নেই। প্রতিষ্ঠানটি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, কিছু ট্যাংকার গালফ অঞ্চল থেকে ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত আদানির মুন্দ্রা বন্দরে যাতায়াত করেছে, যা নিষেধাজ্ঞা এড়ানো জাহাজ চলাচলের চিহ্ন বহন করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনে আরও দাবি করা হয়, আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে সরবরাহকৃত কিছু এলপিজি ট্যাংকারের কার্যক্রম খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

তবে আদানি গ্রুপ জানিয়েছে, তাদের বন্দরে ইরান থেকে কোনো কার্গো হ্যান্ডলিং করা হয় না এবং এলপিজির বাণিজ্য আন্তর্জাতিক ও দেশীয় আইন, এমনকি মার্কিন নিষেধাজ্ঞার বিধান অনুসারেই পরিচালিত হয়। এলপিজি ব্যবসা আদানি এন্টারপ্রাইজের মোট আয়ের মাত্র ১ দশমিক ৪৬ শতাংশ বলে জানায় প্রতিষ্ঠানটি।

আদানি গ্রুপের দাবি, ওয়াল স্ট্রিট জার্নালে যে চালানের কথা বলেছে, তা ছিল একটি ‘সাধারণ বাণিজ্যিক লেনদেন’ এবং তৃতীয় পক্ষের লজিস্টিক পার্টনারদের মাধ্যমে পরিচালিত হয়েছিল, যেখানে ওমানের সোহার বন্দরকে উৎস বন্দর হিসেবে দেখানো হয়।

২০২৩ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে ঘুষ দিয়ে বিদ্যুৎ সরবরাহ চুক্তি আদায়ের অভিযোগে ও মার্কিন বিনিয়োগকারীদের ভুল পথে পরিচালনার অভিযোগে মামলা দায়ের করে। তখনো আদানি গ্রুপ অভিযোগ অস্বীকার করে জানিয়েছিল, তারা আইনি লড়াই চালিয়ে যাবে।

সাম্প্রতিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি ও মার্কিন বিচার বিভাগ কর্তৃক তদন্তের সিদ্ধান্ত আদানির ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে দিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31