IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> প্রবাস >> টপ নিউজ >> ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ফিলিস্তিনের গাজা সিটি

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ জন ফিলিস্তিনি। এরই মধ্যে অঞ্চলটিতে তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) একটি প্রস্তাব উঠেছিল। তবে সেখানে ভেটো দিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।

নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৫ সদস্য দেশের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিলো। বাকি ১৪ দেশই চায়, যুদ্ধবিরতি চুক্তি করা হোক। প্রস্তাবটিতে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তিরও আহ্বান জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের মতে, যুদ্ধবিরতির দাবি সরাসরি বন্দীদের মুক্তির সাথে সম্পর্কিত নয়।

ভোটাভুটি শুরুর আগে এক মন্তব্যে জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া ১০টি দেশের দ্বারা উত্থাপিত এই প্রস্তাবের প্রতি ব্যাপারে তার দেশের বিরোধিতা ‘অবাক হওয়ার মতো কিছু নয়’ বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর মধ্যে আছে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে তারা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হওয়ার মতো স্থানে থাকবে না।’

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ‘ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি লাল রেখা অতিক্রম করেছে এবং জাতিসংঘের প্রস্তাবগুলিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তবুও, একটি দেশের প্রচ্ছন্ন সমর্থনে (গাজায় চালানো) এই অন্যায়গুলো বন্ধ করা হয়নি বা জবাবদিহি করা হয়নি।’

এদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বুধবার কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৪০ জনেরও বেশি আহত হয়েছেন। মধ্য গাজাসহ এবং সমগ্র ভূখণ্ডেই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। অঞ্চলটিতে কোনো খাদ্য সাহায্যও ঢুকতে দিচ্ছে না ইসরায়েল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31