IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ৩ দেশকে ইরানের হুমকি

৩ দেশকে ইরানের হুমকি

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স-এর পতাকা

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স-এর পতাকা।

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলকে সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানি হামলা প্রতিহত করতে সাহায্য করলে তাদের এই অঞ্চলে থাকা ঘাঁটি ও জাহাজ লক্ষ্যবস্তু করা হবে।

ইরান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনো দেশ ইরানের হামলা প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করে, তবে সেই দেশের পারস্য উপসাগরীয় ঘাঁটিসহ আঞ্চলিক সব সামরিক স্থাপনা, জাহাজ ও নৌবাহিনীর ওপর আঘাত হানা হবে।

এই হুঁশিয়ারি এমন এক সময়ে দেওয়া হলো যখন মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেন, যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে।

ইসরায়েলের নজিরবিহীন হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তেহরান ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালায়। যদিও যুক্তরাজ্যের কোনো সক্রিয় সামরিক সহায়তার প্রমাণ পাওয়া যায়নি, তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে ব্রিটিশ সরকার তেহরানে তাদের দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় নজরদারি জোরদার করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই হামলা ছিল ইসরায়েলের চলমান সামরিক অভিযানের জবাবে।

ইরান জানিয়েছে, ইসরায়েল তাদের বিভিন্ন শহর, সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে অন্তত ৭৮ জনকে হত্যা করেছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। আহত হয়েছে আরও ৩২০ জনের বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31