IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইরানের পক্ষে কড়া বার্তা মালয়েশিয়ার

ইরানের পক্ষে কড়া বার্তা মালয়েশিয়ার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান-ইসরায়েল চলমান সংঘাতে এবার সরব হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মালয়েশিয়া ইরানের ন্যায্য প্রতিক্রিয়াকে সমর্থন করে।

একইসঙ্গে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন, যেন ইসরায়েলের সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা হয়। সোমবার (২৩ জুন), এক প্রতিবেদনে আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, “ইসরায়েল ইরানে হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করেছে। এমন অবস্থায় প্রতিশোধ নেওয়া স্বাভাবিক এবং অনিবার্য হয়ে উঠেছে।” তিনি আরও জানান, মালয়েশিয়ার অবস্থান পরিষ্কার— আমরা ন্যায্যতার পক্ষে এবং এটি কেবল রাজনৈতিক বার্তা নয়, এটি মানবাধিকারের প্রশ্ন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, “গাজায় নারী ও শিশুদের ওপর হত্যাকাণ্ড এখনও চলমান। এই নির্যাতনের পটভূমিতে এখন ইসরায়েল ইরানেও আক্রমণ শুরু করেছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বাইরের শক্তিগুলোর সম্পৃক্ততা রয়েছে।” তিনি ইঙ্গিত দেন যে, এ ধরনের আন্তর্জাতিক মদদই ইসরায়েলকে এমন নির্লজ্জ আচরণে উৎসাহিত করছে।

আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, “প্রশ্ন হলো, ইরান প্রতিক্রিয়া জানাতে না পারলে ইসরায়েলকে কেন এমন আগ্রাসী আচরণ করতে দেওয়া হচ্ছে? এ যেন একতরফা নীতি।” তিনি বলেন, এটা শুধু রাজনৈতিক বৈষম্য নয়, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এই বক্তব্যের মাধ্যমে মালয়েশিয়া আবারও প্রমাণ করল, তারা ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের প্রতি তাদের নৈতিক দায়বদ্ধতা বজায় রাখছে। আনোয়ার ইব্রাহিমের কণ্ঠে ফুটে উঠেছে অত্যাচারের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ এবং বিচার প্রতিষ্ঠার আহ্বান। তথ্যসূত্র : আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31