IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> ৫ আগস্ট ‘চূড়ান্ত’ আন্দোলনে নামছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই

৫ আগস্ট ‘চূড়ান্ত’ আন্দোলনে নামছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই

ধূমকেতু নিউজ ডেস্ক : কারাবন্দি দলনেতা ইমরান খানের নির্দেশে সরকারবিরোধী আন্দোলনের সূচনা করলো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার (১২ জুলাই) খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী আলি আমিন গানদাপুরের নেতৃত্বে একটি বহর লাহোরে পৌঁছানোর মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়।

লাহোরের রায়উইন্ডে একটি খামারবাড়িতে দলীয় পরামর্শ সভায় গানদাপুর বলেন, আমরা পরামর্শক্রমে বাস্তবধর্মী পদক্ষেপ নেবো। ৫ আগস্টের মধ্যে কীভাবে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়া যায়, তা ভাবতে হবে।

উল্লেখ্য, ৫ আগস্ট ইমরান খানের জেলবন্দি জীবনের দুই বছর পূর্ণ হচ্ছে। তিনি এই দিনে দলকে আন্দোলন ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরান খানের নির্দেশে পিটিআই দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলন তীব্রতর করার উদ্যোগ নিয়েছে।

কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান জানান, জেল থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন ইমরান।

আলিমা বলেন, আমাদের পরিবার আন্দোলনের পরিকল্পনা সম্পর্কে জানে। তবে এখনই বিস্তারিত জানানো হবে না, সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।

তিনি বলেন, ইমরান খান বলেছেন, তিনি জেলে থেকেও স্বাধীন, আর দলের নেতারা বাইরেও বন্দি।

আন্দোলনের রুট পরে জানাবে বলেও জানান আলিমা।

পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আক্রম জানান, আন্দোলনের প্রথম পর্যায়ে বিভিন্ন প্রদেশ ও জেলায় বিক্ষোভ হবে।

গানদাপুরের ‘আন্দোলনে অস্ত্র নিয়ে যাওয়ার’ বক্তব্য প্রসঙ্গে আক্রম বলেন, মুখ্যমন্ত্রী আত্মরক্ষার কথাই বলেছেন। প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে—গানদাপুর সেটাই বোঝাতে চেয়েছেন।

তিনি আরও জানান, ইমরান খানই গানদাপুরকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে নির্দেশ দিয়েছেন।

সূত্র: জিও নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31