IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘আইআরআইবি ভবনে ইসরায়েলের ১১টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে’

‘আইআরআইবি ভবনে ইসরায়েলের ১১টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে’

ক্ষতিগ্রস্ত আইআরআইবি ভবন

ক্ষতিগ্রস্ত আইআরআইবি ভবন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) প্রধান ড. পেইমান জেবেলি জানিয়েছেন, গত ১৬ জুন রেডিও ও টেলিভিশন ভবনে ইসরায়েলি বাহিনীর ১১টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তিনি জানান, বিস্ফোরণস্থল এবং সৃষ্ট গর্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ভবনটির বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্রগুলোর আঘাত স্পষ্ট।

রোববার সকালে বিশ্বের ২০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিকদের সঙ্গে ভবনটি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জেবেলি বলেন, “এই ভবন শুধু ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার নয়, বরং এটি সংগ্রাম, প্রতিরোধ এবং দৃঢ়তার প্রতীক। বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভবনটি এখনও দাঁড়িয়ে আছে এবং সুন্দরভাবে পুনর্নির্মিত হবে।”

জেবেলি জানান, কারিগরি বিশেষজ্ঞদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী ভবনটি পুনর্নিমাণযোগ্য। অর্থের সংস্থান হলে এক বছরের মধ্যেই কাজ শেষ করা সম্ভব।

তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতার দাবিদার দেশগুলো এই হামলার প্রমাণ দেখতে পর্যন্ত আসেনি। তারা সত্য দেখার সাহস রাখে না। আমরা আশা করেছিলাম যে, তারা এসে বাস্তবতা নিজের চোখে দেখে, নিজ নিজ জনগণকে জানাবে।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের আইনি বিভাগ ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। আমরা আশা করি, আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে ন্যায্য অবস্থান নেবে ও তাদের দায়িত্ব পালন করবে।”

এসময় ড. জেবেলি বলেন, এই হামলা ইরানের জাতীয় ঐক্য এবং গণমাধ্যমকর্মীদের মনোবলকে আরও দৃঢ় করেছে।

আইআরআইবি প্রধান বলেন, “গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ, ইহুদিবাদী প্রচারণার ছায়ায় চাপা পড়ে থাকবে না। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইউরোপজুড়ে গাজাবাসীদের প্রতি সংহতির ঢেউ তৈরি হয়েছে।”

গত ১৬ জুলাই বিকেল আইআরআইবি সদর দপ্তরে বর্বরোচিত হামলা চালায় ইসরায়েল। প্রথমে বলা হয়েছিল, ভবনের ওপর থেকে সাতটি এবং দক্ষিণ পাশের দ্বিতীয় তলায় তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে নতুন এক বিস্ফোরণস্থলের সন্ধান পাওয়ায় জানা গেছে, একটি ক্ষেপণাস্ত্র ভবনের নিচে প্রবেশ করেছে। ফলে মোট আঘাত হানা ক্ষেপণাস্ত্রের সংখ্যা দাঁড়ালো ১১টিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31