IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় নিখোঁজ শিশু আরবারের মরদেহ মিলল কচুরিপানার ভেতর

পুঠিয়ায় নিখোঁজ শিশু আরবারের মরদেহ মিলল কচুরিপানার ভেতর

লাশ, শিশুর লাশ, মরদেহ, মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া থানাধীন আগলা গ্রামে কচুরিপানার ভেতর থেকে নিখোঁজ ছয় বছর বয়সী শিশু মো. আবরারের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরীকে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ।

নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের মেজো ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল থেকে নিখোঁজ ছিল আবরার। বিকেলে একই গ্রামের সেলিমের মেয়ে নাদিয়া (১২) ও মাইনুলের মেয়ে সাদিয়া (১৩) তাকে খেলার জন্য ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। অনেক খোঁজাখুঁজির পর পরিবার ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, আবরারকে কচুরিপানার মধ্যে পাওয়া যাবে। তাদের দেখানো জায়গা থেকে রাত সাড়ে ৯টার দিকে মজাহারের বাড়ির পেছনের কচুরিপানার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বেলপুকুরিয়া থানার (ওসি) মো. সুমন কাদরী বলেন, এ ঘটনায় দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news