IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বুধবার (৩০ জুলাই) একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৩৯৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সর্বশেষ হতাহতের ঘটনা বুধবার সন্ধ্যার পর নিশ্চিত করা হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে দাবি করেছে মন্ত্রণালয়। খবর বিবিসির।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এরপর থেকে এ পর্যন্ত (৩১ জুলাই ২০২৫) ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৪৬ হাজার ২০০ জন ফিলিস্তিনি।

প্রসঙ্গত, ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে চালায় ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী হামলা। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

এর পরই শুরু হয় ইসরায়েলের ‘বিস্তৃত প্রতিরোধ অভিযান’। ১৫ মাসের বেশি সময় ধরে চালানো এই অভিযান আন্তর্জাতিক চাপের মুখে ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে যুদ্ধবিরতিতে পৌঁছায়।

তবে মাত্র দুই মাসের মাথায়, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে। এ দ্বিতীয় দফায় গত চার মাসে নিহত হয়েছেন আরও ৮ হাজার ৯৭০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৩৪ হাজার ২২৮ জনের মতো।

ইসরায়েলের দাবি, গাজায় এখনও অন্তত ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। তবে বিশ্লেষকরা বলছেন, ক্রমাগত বেসামরিক হতাহত ও অবকাঠামো ধ্বংসের ফলে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31