IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> বিনোদন >> ২০২০ সালে হলিউড মাতিয়েছে যেসব সিনেমা

২০২০ সালে হলিউড মাতিয়েছে যেসব সিনেমা

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ হতে চললো ২০২০ সাল। আর মাত্র কয়েকটি ঘণ্টা বাকি। করোনাভাইরাসের মহামারি নিয়ে আসা বছরটিকে বিদায় করতে পারলেই যেন বাঁচে সবাই। বেদনা, শোক আর আতঙ্কে কেটেছে বছরটি। প্রায় সারা বিশ্বই ছিলো ঘরবন্দী হয়ে। তবে এর মধ্যেই মানুষকে হতাশা কাটাতে কাজ করে গেছেন শোবিজের মানুষেরা। দেশে দেশে করোনার মধ্যেও সিনেমা মুক্তি পেয়েছে। বিনোদন দিয়েছে মানুষকে।

এক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছে বলা যায় ওটিটি প্লাটফর্মগুলো। নেটফ্লিক্সসহ বেশ কিছু অ্যাপসে হলিউডের কিছু সিনেমা মুক্তি পেয়েছে ২০২০ সালে। করোনা আসার আগে সিনেমা হলেও দেখা গেছে কিছু সিনেমা। আবার লকডাউন শেষ হবার পরও হলে মুক্তি পেয়েছে সিনেমা। সেগুলোর মধ্য থেকেই আলোচনা ও প্রশংসায় হলিউডের সেরা ১০টি সিনেমার দিকে চোখ রাখা যাক-

দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো ৭
১৯৬৮ সালে আমেরিকায় ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের সময় দাঙ্গা বাঁধানোর দায়ে গ্রেফতার হন আটজন ব্যক্তি। তাদের বিচার চলাকালীন নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পর নির্বাচনপূর্ব এমন সময়ে এই মুভির মুক্তি। তাই সবমিলিয়ে করোনার মাঝেও দারুণ জনপ্রিয়তা পায়। রাজনৈতিক অস্থিরতার এই সিনেমাটি পরিচালনা করেন আরন সরকিন। তারকাখচিত এই সিনেমায় অভিনয় করেন শাশা ব্যারন কোহেন, জেরেমি স্ট্রংসহ আরও অনেকে।

মাঙ্ক
ডেভিড ফিনচারের পরিচালনায় তার প্রয়াত পিতা জ্যাক ফিনচারের চিত্রনাট্য অবলম্বনে নির্মিত বায়োগ্রাফিক্যাল চলচ্চিত্র ‘মাঙ্ক’। সিনেমাটিতে অভিনয় করেছেন আমান্ডা শেফ্রিড, লিলি কলিন্স, আর্লিস হাওয়ার্ড, টম পেলফ্রে, স্যাম ট্রাটন। চলতি বছরের ৪ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি যুক্তরাষ্ট্রের সমালোচকদের কাছ থেকেও বেশ ইতিবাচক সাড়া পায়। ১৯৩০-৪০ সালের হলিউড সিনেমা ইন্ডাস্ট্রির নানা দিক চলে আসে ‘মাঙ্ক’-এ।

টেনেট
চলতি বছরে বিজ্ঞান কল্পকাহিনী অ্যাকশন-থ্রিলারধর্মী সেরা চলচ্চিত্র ‘টেনেট’। ক্রিস্টোফার নোলান নির্মিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন। তার সহযোগী চরিত্রে আছেন রবার্ট প্যাটিনসন, এলিজাবেথ ডেবিকি, মাইকেল কেইন, কেনেথ ব্রানাহ এবং বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাড়িয়া। সিনেমাটির কিছু অংশ ভারতেও শুটিং হয়েছে। শুধু ভালো গল্পই নয়। করোনার এই বছর সিনেমাপ্রেমীদের প্রথম প্রেক্ষাগৃহে যাওয়ার স্বাদও দিয়েছে সিনেমাটি।

বার্ডস অফ প্রে
২০১৬ সালে মুক্তি পাওয়া সুইসাইড স্কোয়াড সিনেমার ইভেন্টের পরে হার্লি কুইন আর জোকার ব্রেকাপ করে। তারপর থেকেই মুলত ‘বার্ডস অফ প্রে’ সিনেমার গল্প শুরু। জোকারের সাথে ব্রেকাপের পর থেকেই হার্লির উপর একের পর এক আক্রমণ ঘটতে থাকে। হার্লি নিজের জীবন বাঁচাতে তার উপর এই হামলা কে করছে সেটা খুঁজতে নতুন এক যাত্রা শুরু করে।

সিনেমাটি পরিচালনা করেছেন ক্যাথি ইয়ান এবং রচনা করেন ক্রিস্টিনা হডসন। সিনেমাটিতে অভিনয় করেন মার্গট রবি, মেরি এলিজাবেথ উইনস্টেড, জুর্নি সোমলেট-বেল, রোজি পেরেজ, ক্রিস মেসিনা, এবং ইভান ম্যাকগ্রিগর প্রমুখ।

দ্য ভাস্ট অফ নাইট
অ্যান্ড্রু প্যাটারসন পরিচালিত এবং সিয়েরা ম্যাককর্মিক ও জ্যাক হরোভিৎস অভিনীত সিনেমা ‘দ্য ভাস্ট অফ নাইট’। ২০২০ সালে বিশ্বব্যপি মুক্তি পাওয়া এই সিনেমাটি আমেরিকান বিজ্ঞান কল্পকাহিনী ঘরনার। ১৯৫০ দশকের নিউ মেক্সিকো অবহে তৈরি এ সিনেমা ২০১৯ সালের জানুয়ারিতে স্ল্যামডেন্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল। সিনেমাটি কেকসবার্গ ইউএফও ঘটনা এবং ফস লেক অদৃশ্যতার উপর নির্মিত।

৭৫০০
চলতি বছরের অন্যতম অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ৭৫০০। সিনেমাটি রচনা এবং পরিচালনা করেন প্যাট্রিক ভোলরথ। তবে নিজের অভিষেকে সিনেমাতেই চমক লাগিয়ে দিয়েছেন পরিচালক। জোসেফ গর্ডন এর অভিনয় থেকে শুরু করে সবকিছুই ছিল তাক লাগানো। সিনেমাটির গল্প সাজানো হয় একটি বিমান হাইজ্যাককে কেন্দ্র করে। অসাধারণ নির্মাণ এবং তাক লাগানো অ্যাকশন দৃশ্য প্রশংসা কামিয়েছে বিশ্বব্যপি।

ওয়ান্ডার ওম্যান ১৯৮৪
বছর শেষে চমক হিসেবে যোগ হয়েছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। গেল ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেল এ সিনেমা। ওয়ান্ডার ওম্যান ডায়নার চরিত্রে আবারও দেখা দিয়েছেন বিউটি ক্যুইন গ্যাল গ্যাডট। অন্যদিকে স্টিভের চরিত্রে এবারও আছেন ক্রিস পাইন। এছাড়াও চিতা অবতারে দেখা গেছে ক্রিস্টেন উইগ এবং এই সিরিজের ভিলেন ম্যাক্সওয়েল লর্ডের ভূমিকায় দেখা গেছে পেদ্রো পাসকেলকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31