IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে বই বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৩

নন্দীগ্রামে বই বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ৩

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাবেক দুই ইউপি সদস্যসহ ৩জন আহত হয়েছে। এ ঘটনায় বিনামূল্যে বই বিতরণ ভন্ডুল হয়ে যায়। এছাড়া দেয়া হয় প্রধান শিক্ষকের কক্ষে তালা। এলাকায় বিরাজ করছে উত্তেজনা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান মানিক (৪৫), ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন (৪২) ও সমর্থক বাবু মিয়া (৪০) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

জানা গেছে, শনিবার সকালে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের আয়োজন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আ’লীগ নেতা মজনুর রহমান। এ সময় ভাটরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ তার লোকজন এসে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বই বিতরণের দাবী করেন।

এ নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের রুপ নেয়। এতে সাবেক দুই ইউপি সদস্যসহ ৩জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। জানা যায় ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর ছোট ভাই মজনুর রহমান মজনু।

এদিকে প্রাক্তন সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দোকান পজিসান বিক্রি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফি সহ লাখ লাখ টাকা আত্মসাৎসহ নানা দূর্নীতির অভিযোগ এনে গত বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন অভিভাবক সদস্য বাদেশ আলী।

এ বিষয়ে কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি আ’লীগ নেতা মজনুর রহমান বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর নেতৃত্বে তার লোকজন বই বিতরণ বন্ধ করে। বিদ্যালয়ের সভাপতি আমি বই আমিই বিতরণ করবো। শিক্ষার্থীসহ শিক্ষকদের স্কুলের ভিতরে ঢুকতে দেয়া হয়নি। প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা প্রদানের পর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী বলেন, এলাকাবাসী মজনুকে সভাপতি হিসেবে মানে না। প্রধান শিক্ষকের কক্ষে এলাকাবাসী তালা দিয়েছে। শিক্ষকদের ছাড়াই সে বই বিতরণের আয়োজন করলে এলাকাবাসী বাধা দিয়েছে। শিক্ষার্থীদের বই শিক্ষকরা বিতরণ করলে কেউ বাধা দিবে না।

এ বিষয়ে জানতে চাইলে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু রায়হান বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বই বিতরণের আয়োজন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ তার লোকজন এডহক কমিটির সভাপতিকে অবৈধ দাবি করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31