IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> লিড নিউজ >> প্রবাস >> দার্জিলিংয়ের বন্যাকে ‘মানবসৃষ্ট’ বললেন মমতা ব্যানার্জী

দার্জিলিংয়ের বন্যাকে ‘মানবসৃষ্ট’ বললেন মমতা ব্যানার্জী

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিকে ‘ম্যান মেড’ বা মানুষের তৈরি বিপর্যয় বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (৬ অক্টোবর) বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি।

মমতা অভিযোগ করেন, সিকিম ও ভুটান থেকে আসা পানিতেই উত্তরবঙ্গে এই বিপর্যয় নেমে এসেছে। শুধু উত্তরবঙ্গের বিপর্যয় নয়, অতিরিক্ত পরিমাণে জল ছেড়ে রাজ্যকে বিপদে ফেলার জন্য ফের ডিভিসিকে দায়ী করেন তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী- বন্যায় উত্তরবঙ্গে ২৩ জনের মৃত্যু হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন দার্জিলিংয়ের ও পাঁচজন নাগরাকাটার। মৃতদের পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা ও স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়া হবে।

মমতা ব্যানার্জী আরও বলেন, যদি ফারাক্কা খনন করতো, কলকাতা পোর্ট ও হলদিয়া খনন করতো; যদি ডিভিসি পাঞ্চেত, মাইথন, ভালো করে পলি সরিয়ে দিত, তাহলে কিন্তু এই অবস্থা হতো না। আরও বেশি পানি ধরে রাখার ক্ষমতা থাকতো তাদের।

তার ভাষ্য, সিকিমে তিস্তা ব্রিজের উপর ১৪টা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। পানি ধরে রাখবে কোথায়? সবটাই শিলিগুড়ি, মাটিগাড়া, কালিম্পংয়েতে এসে পড়ছে। অসুবিধার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। আর নিজেরা শুধু টাকা ইনকাম করে যাচ্ছে।

তৃণমূল প্রধান আরও বলেন, মাইথন,পাঞ্চেতে ঠিকমতো পানি রাখার জায়গা নেই, তাহলে বাঁধ রাখার মানে কী? পানি স্বাভাবিক নিয়মে আসতো, স্বাভাবিক নিয়মেই বেরিয়ে যেতো।

ভুটান সরকারকে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে মমতা বলেন, আমরা তাদের অনুরোধ করেছিলাম, ধীরে ধীরে জল ছাড়তে। এমনিতেই যা ছেড়েছিল, তাতে নাগরাকাটা পুরো ডুবে গেছে। জলপাইগুড়ি, দার্জিলিং, মিরিক, ধুপগুড়ি সব ভেসে গেছে।

মুখ্যমন্ত্রীর কথায়, এখন পর্যন্ত প্রায় ৫০০ জন পর্যটককে পাহাড় থেকে সমতলে নামি আনা হয়েছে। যেসব পর্যটক এখনো আটকে আছেন, তাদের কাছ থেকে হোটেল কর্তৃপক্ষকে টাকা নিতে নিষেধ করা হয়েছে। দরকার হলে সরকার টাকা দেবে। রাজ্য পুলিশের পক্ষ থেকে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো পর্যটক কোনো রকম অসুবিধায় না পড়েন।

মমতা ব্যানার্জী জানিয়েছেন, প্রথমে তিনি যাবেন হাসিমারায়। সেখান থেকে নাগরাকাটার দিকে যাবেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মানজপন্থ রয়েছেন। এবং আগামী মঙ্গলবার ৭ অক্টোবর তিনি মিরিকে যাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31