IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> জ্বালানি স্থাপনায় রুশ হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের বিভিন্ন এলাকা

জ্বালানি স্থাপনায় রুশ হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের বিভিন্ন এলাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবারের (২০ অক্টোবর) এ হামলায় চেরনিহিভ প্রদেশের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। খবর রয়টার্সের।

চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে। চেরনিহিভ অঞ্চলের স্থানীয় বিদ্যুৎ কোম্পানি চেরনিহিভবলেনের্গো এক বিবৃতিতে জানিয়েছে, সবশেষ হামলায় একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল। সেটি চেরনোবিল বিদ্যুৎকেন্দ্র কিনা তা জানানো হয়নি। তবে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশের প্রধান শহরটিসহ বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

কিয়েভ অঞ্চলের স্লাভুতিচ শহরের মেয়র ইউরি ফোমিচেভ টেলিগ্রামে জানান, হামলার পর শহরের একটি অংশে বিদ্যুৎ চলে যায়। চেরনোবিল কেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়লেও পানির সরবরাহ ব্যবস্থা জরুরি বিদ্যুৎ সংযোগে চালু রাখা হয়েছে। বিদ্যুৎ পুনঃসংযোগে জরুরি দল কাজ করছে বলে জানান তিনি।

রয়টার্স স্বাধীনভাবে এই হামলার ঘটনা যাচাই করতে পারেনি। তাছাড়া রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

গত কয়েক সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ও গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অপরদিকে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত শনিবার রাতে রাশিয়ার সামারা এলাকায় একটি তেল শোধনাগার এবং ওরেনবার্গ এলাকায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চলতি মাসের শুরুতে কিয়েভসহ দেশটির বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31