IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> বিনোদন >> ভারতের নারী নির্মাতার ছেলেই এখন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র

ভারতের নারী নির্মাতার ছেলেই এখন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত মার্কিন তরুণ জোহরান কে মামদানি। তিনি এখন ইতিহাসের অংশ। নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হয়েছেন তিনি। কিন্তু এই জোহরানই একসময় মায়ের জীবনের অন্যতম বড় সিদ্ধান্তে প্রভাব রেখেছিলেন। তার সেই সিদ্ধান্তেই সৃষ্টি হয়েছিল কালজয়ী সিনেমা ‘নেমসেক’।

জোহরানের মা মীরা নায়ার ভারতের বিখ্যাত নির্মাতা। তিনি ‘সালাম বম্বে’, ‘মনসুন ওয়েডিং’, ‘মিসিসিপি মসালা’সহ বহু আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিনেমা বানিয়েছেন। তার স্বামী প্রখ্যাত গুজরাটি লেখক ও অধ্যাপক মাহমুদ মামদানি। তিনি উগান্ডা থেকে আগত ভারতীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী চিন্তাবিদ।

মায়ের কারণে বাংলা সংস্কৃতির সঙ্গে বেড়ে ওঠা জোহরান ছোটবেলাতেই মায়ের চলচ্চিত্রজগৎ ঘনিষ্ঠভাবে দেখেছেন। এমনকি বাঙালি পরিবারের আমেরিকায় পাড়ি দেয়ার গল্পে নির্মিত ‘নেমসেক’ সিনেমা বানানোর সিদ্ধান্তেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা।

২০০৭ সালে যখন মীরা নায়ারের কাছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স’ পরিচালনার লোভনীয় প্রস্তাব আসে, তখন তিনি দ্বিধায় পড়েন। বিশ্বখ্যাত সিরিজ না নিজের হৃদয়ের কাছের গল্প? ঠিক তখনই কিশোর জোহরান নিজে হ্যারি পটারের ভক্ত হয়েও মাকে বলেছিলেন ‘নেমসেক’ বানাতে।

মায়ের কাছে সেই কথাই ছিল মোড় ঘুরিয়ে দেওয়া অনুপ্রেরণা। আর সেই ‘নেমসেক’-ই আজও বাঙালি দর্শকের মনে এক বিশেষ জায়গা দখল করে আছে।

এখন সেই অনুপ্রেরণাদায়ী কিশোরই মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস লিখলেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। জোহরানের বিজয়ের পর মীরা নায়ার ইনস্টাগ্রামে ছেলের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সে শুধু আমার ছেলে নয়, সে আমাদের সময়ের আশার প্রতীক।’

এ যেন সিনেমার বাইরে আরেক বাস্তব ‘নেমসেক’-এর গল্প। যেখানে মায়ের স্বপ্নের পথ ধরে ছেলেই এখন এক নতুন ইতিহাসের নায়ক।

প্রসঙ্গত, মীরা নায়ারের জন্ম ভারতের ওড়িশাতে বাঙালি অধ্যুষিত শহর রাউরকেল্লাতে। আর তিনি বড় হয়েছেন ওই রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে। সেখানে জনসংখ্যার একটা বড় অংশ বাঙালি। তাই তার জীবন ও কর্মে বাংলা ও বাঙালি বড় প্রভাব রেখেছে। ছেলে মামদানিকেও তিনি বাংলা ভাষা শিখিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31