IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> বিনোদন >> গান-অভিনয় বাদ দিয়ে অন্য পরিচয়ে ফিরছেন তাহসান

গান-অভিনয় বাদ দিয়ে অন্য পরিচয়ে ফিরছেন তাহসান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আবারও ফিরছে নতুন মৌসুম নিয়ে। মঙ্গলবার বিকেলে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানের দ্বিতীয় সিজনের। জানা গেছে, এতে আগের মতোই উপস্থাপকের ভূমিকায় থাকছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর থেকেই শুরু হবে দ্বিতীয় সিজনের শুটিং। এবারের মৌসুমে দর্শকদের জন্য থাকছে আরও বেশি হাসি, মজা ও উত্তেজনাপূর্ণ পারিবারিক প্রতিযোগিতা। নতুন সিজনে ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনটিভি।

তাহসান খান বলেন, ‌‘‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারের সদস্যদের একসঙ্গে টেলিভিশনের সামনে বসতে উদ্বুদ্ধ করেছে। এখানে থাকে মজার তর্ক-বিতর্ক, হাসি আর পারস্পরিক ভালোবাসার মুহূর্ত। নতুন সিজনে আরও বড় পরিসরে দেশের বিভিন্ন প্রান্তের পরিবারগুলোর সঙ্গে হাসতে, খেলতে এবং স্মৃতি তৈরি করতে মুখিয়ে আছি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম সিজন ছিল ব্যাপক সাফল্যমণ্ডিত। বিভিন্ন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটির মোট ভিউ ছাড়িয়ে গেছে ১০০ কোটিরও বেশি, আর ২.৫ কোটিরও বেশি দর্শক সরাসরি সম্পৃক্ত ছিলেন। এখনো বঙ্গতে প্রথম সিজনের পর্বগুলো বিনামূল্যে দেখা যাচ্ছে, যা দর্শকদের মধ্যে পুরনো উত্তেজনা ফিরিয়ে দিচ্ছে।

ইতিমধ্যেই দ্বিতীয় সিজনের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সারাদেশের পরিবারগুলোকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, মজার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতা।

প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারাদেশ থেকে অংশ নিয়েছিল ৪৮টি পরিবার, আর মোট পুরস্কার দেওয়া হয়েছিল ৩০ লক্ষ টাকারও বেশি। আয়োজকদের প্রত্যাশা দ্বিতীয় সিজন জনপ্রিয়তার দিক থেকে আগের মৌসুমকেও ছাড়িয়ে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031