IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> নববর্ষে হামলার পরিকল্পনা, আইএস সন্দেহে তুরস্কে গ্রেপ্তার ১১৫

নববর্ষে হামলার পরিকল্পনা, আইএস সন্দেহে তুরস্কে গ্রেপ্তার ১১৫

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বড় ধরনের হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এসব পরিকল্পনা ছিল বড়দিন ও ইংরেজি নববর্ষের অনুষ্ঠান ঘিরে। এতে সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ১১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, রাজধানীর অন্তত ১২৪টি স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সংগঠনের কাগজপত্র।

এক বিবৃতিতে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, আইএস সমর্থকরা চলতি সপ্তাহে তুরস্কজুড়ে হামলার পরিকল্পনা করছিল। বিশেষ করে অ-মুসলিম সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে। সন্দেহভাজন আরো ২২ জনকে খোঁজা হচ্ছে। তুরস্কের বাইরে থাকা আইএস সদস্যদের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের যোগাযোগ ছিল।

দুইদিন আগে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে আইএস গোষ্ঠীর বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায়। সে সময় আইএস-এর হয়ে কাজ করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি তুরস্কের নাগরিক। তার বিরুদ্ধেও হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

সিরিয়ার কিছু অংশে আইএস এখনো সক্রিয়। দেশটির সঙ্গে তুরস্কের সীমানা প্রায় ৯০০ কিলোমিটার। ইস্তাম্বুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা, আইএস সদস্যদের উৎখাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31