IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি
Home >> টপ নিউজ >> বিনোদন >> মা হওয়ার পর অভিনেত্রী আলিয়ার নতুন সিদ্ধান্ত

মা হওয়ার পর অভিনেত্রী আলিয়ার নতুন সিদ্ধান্ত

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। গত ১৩ বছর ধরে হিন্দি সিনেমার অন্যতম ব্যস্ত তারকা তিনি। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেকের পর থেকে একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন। এবার চলচ্চিত্রে নিজের নতুন এক সিদ্ধান্তের কথা জানালেন এ মহেশ ভাট কন্যা।

২০২২ সালের নভেম্বরে রনবীর-আলিয়া দম্পতির ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রাহা। এর পর থেকেই সিনেমার পাশাপাশি মেয়েকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ দম্পতি। আর তাই আগে বছরে দুই থেকে তিনটি সিনেমায় কাজ করলেও এবার সিনেমায় কাজের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা নিজেই জানিয়েছেন আলিয়া।

বর্তমানে দুটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীরপত্নী। এর মধ্যে শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ ছবিতে অ্যাকশন লুকে ধরা দেবেন আলিয়া। আরেকটি সিনেমায় তার সহশিল্পী হিসেবে দেখা যাবে রনবীর কাপুরকে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামের এই ছবিটির পরিচালক বিখ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভিকি কৌশলকেও দেখা যাবে। ঘোষণা আসার পর থেকেই ছবি দুটি নিয়ে ভক্তদের মাঝে চরম উন্মাদনা দেখা গেছে।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া সিনেমার সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে বলেন, ‘এখন আমার কাজ এবং গতি আলাদা। কারণ, আমার একটি সন্তান আছে। আগে একসঙ্গে দুই থেকে তিনটি সিনেমা করতাম। সেটাই খুব স্বাভাবিক বলে মনে হত। মা হওয়ার পরে জীবনের গতি অনেক কমেছে। এখন আর তা করতে চাই না।’

নিজের ক্যারিয়ারকে মাইলফলক হিসেবে দেখেন না জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আগে যেভাবে সিনেমা বেছে নিতাম, এখনো সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে ঠিক একই পদ্ধতি অবলম্বন করি। একটু অন্যরকম কিছু করার চেষ্টা করি। নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করি।’

এছাড়াও স্বামী রনবীর কাপুরের বিপরীতে একসঙ্গে কাজ করা ‘লাভ অ্যান্ড ওয়ার’ সম্পর্কে নিজের ভালো লাগার কথা জানান আলিয়া। ছবিটিকে তার জন্য খুবই বিশেষ কিছু উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘এই ছবিতে কাজ করাটা সৃজনশীলভাবে আমার জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক ছিল। এটি এমন এক সিনেমা যার কাজ করতে গিয়ে কখনো ক্লান্তিবোধ হয়নি, বরং এটি শুটিংয়ে কাজের স্পৃহা আরও বাড়িয়ে দেয়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031