ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ৪ টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি।বুধবার সকালে ওই সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মহিষগুলো আটক করা হয়।
১৬,বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুস সালাম মন্ডল জানান, তার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল নগরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় মহিষ আটক করে।
আটককৃত ভারতীয় মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news