IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> বিনোদন >> বিজয়ের ‘জন নয়াগন’ মুক্তিতে সবুজ সংকেত

বিজয়ের ‘জন নয়াগন’ মুক্তিতে সবুজ সংকেত

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপার স্টার থালাপতি বিজয়ের চলচ্চিত্র ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জন নয়াগন’ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটল। আজ (৯ জানুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সেন্সর বোর্ডকে সিনেমাটির জন্য ‘ইউ/এ’ ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না।

গত কয়েক দিন ধরেই ‘জন নয়াগন’র মুক্তি ঘিরে ভারতের তামিলনাড়ুতে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছিল। এমনকি তামিল সিনেমা ইন্ডাস্ট্রির একাধিক তারকাও বিজয়ের সমর্থনে মিছিলে নেমেছিলেন। অবশেষে আদালতের রায়ে স্বস্তি ফিরল অনুরাগীদের মধ্যে।

আগে ঘোষণা ছিল, আজ (৯ জানুয়ারি) মুক্তি পাবে বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’। কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় হঠাৎ করেই সেই মুক্তি স্থগিত হয়ে যায়। বিষয়টি নিয়ে নির্মাতারা মাদ্রাজ হাই কোর্টে আবেদন করেন। আদালত প্রথমে নতুন করে পর্যালোচনার জন্য কমিটি গঠনের নির্দেশ দেয়। এতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় মুক্তি।

এরই মধ্যে সিনেমাটির মুক্তি আটকে যাওয়ার পেছনে রাজনৈতিক প্রভাবের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজয়ের রাজনৈতিক সক্রিয়তা ও কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোটের ইঙ্গিত এই বিতর্ককে আরও ঘনীভূত করে তোলে। তবে সব জল্পনা কাটিয়ে অবশেষে আদালতের নির্দেশে সিনেমাটির মুক্তির পথ খুলে গেল।

যদিও এখনো প্রেক্ষাগৃহে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্মাতারা জানিয়েছেন, সেন্সর বোর্ড থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র হাতে পেলেই নতুন তারিখ ঘোষণা করা হবে।

তিন দশকেরও বেশি সময় ধরে তামিল সিনেমায় রাজত্ব করেছেন থালাপতি বিজয়। অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠা এই তারকা সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য সিনেমাকে বিদায় জানানোর ঘোষণা দেন। সেই বিদায়ের সিনেমা হিসেবেই ‘জন নয়াগন’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন শুধু মুক্তির চূড়ান্ত তারিখের অপেক্ষা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31