IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে সেনাবাহিনীর উদ্ধার মহড়া

নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে সেনাবাহিনীর উদ্ধার মহড়া

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরাকে তার নিজ কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা জিম্মি করেছে এমন এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় বৃহস্পতিবার দুপুরে। এ খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে থমথমে হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনীর ২৪ বীর নন্দীগ্রাম ক্যাম্পের চৌকস একটি টিম। এরপর চারিদিকে ঘিরে ফেলে কৌশলগত অবস্থান নেয় তারা। শুরু হয় সাইরেন বাজানো, দৌড়ঝাঁপ ও অস্ত্রধারী সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা।

পরে কমান্ডো কায়দায় অভিযান চালিয়ে দুর্বৃত্তদের আটক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর জানা যায়, পুরো ঘটনাটি বাস্তব নয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর একটি পরিকল্পিত মহড়ার অংশ ছিলো এই দৃশ্য।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পরিকল্পিত এই মহড়ার সময় উপজেলা পরিষদের সামনের সড়কে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকেই প্রথমে ঘটনাটিকে সত্যি ভেবে আতঙ্কিত হলেও পরে বিষয়টি জানার পর স্বস্তি ফিরে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা কিংবা জিম্মি পরিস্থিতির মতো গুরুতর ঘটনা মোকাবিলায় যৌথ বাহিনীর প্রস্তুতি যাচাই এবং আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করতেই এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় সেনাবাহিনীর ৪০ বীর নন্দীগ্রাম ক্যাম্পের চৌকস একটি টিম অংশ নেন। জিম্মি উদ্ধার, ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ এসব সক্ষমতা যাচাই ছিলো মহড়ার মূল লক্ষ্য।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতেই এ ধরনের মহড়ার প্রয়োজন। এতে বাস্তব পরিস্থিতিতে কাজ করা আরও সহজ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31