ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের জনসাধারণ। শুক্রবার মধ্যরাতে রহনপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড.মিজানুর রহমান, উপজেলা
প্রশাসন ও রহনপুর পৌরসভার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি ও সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, পুলিশ প্রশাসনের পক্ষে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক ও গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল ইসলাম সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলামের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।এছাড়া, সাংবাদিক সংগঠন রহনপুর রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি নাহিদ ইসলামসহ অন্যরা।


