IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> শিক্ষা >> লিড নিউজ >> এইচএসসির ফল প্রকাশ ২৮ জানুয়ারির মধ্যে

এইচএসসির ফল প্রকাশ ২৮ জানুয়ারির মধ্যে

ধূমকেতু নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৮ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আইন সংশোধনীতে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই নিয়ে কোন অধ্যাদেশ জারি হবে না। আগামী ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলে সেখানে উপস্থাপন এবং পাশের পর ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘পার্লামেন্টে এটা প্রথম দিন উত্থাপন করা হবে। তারপর দুই তিন দিনের মধ্যে আইন করে যাতে ২৮ তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া যায়’।

নতুন সংশোধনীর ফলে দুর্যোগকালীন সময়ে পরীক্ষা নিতে সক্ষম না হলে, মূল্যায়ন বা ফলাফল দেয়ার বিধান যুক্ত হয়েছে। ১৭টি শিক্ষা বোর্ডের ২০২০ সালে প্রায় ১৪ লাখ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

এর আগে জানানো হয়েছিল, জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণ করা হবে।

গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন যে, এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এক্ষেত্রে এসএসসি ও সমমানের পাঠ্যসূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ের ওপর সমন্বয়কৃত মূল্যায়ন করে একটি গ্রেড নির্ধারণ করা হবে।

তারপর ডিসেম্বরের শেষ দিকে শিক্ষামন্ত্রী দিপু মনি জানিয়েছিলেন, এইচএসসি বা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার।

সংশোধনীতে মন্ত্রিপরিষদের অনুমতি দেওয়ার ফলে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করতে পারবে বোর্ড। বিদ্যমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই।

সকালে নিয়মিত মন্ত্রিপরিষদ বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে মন্ত্রপরিষদে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31