IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাবলীল বক্তব্যে ভাইরাল তাড়াশের সোলাইমান হোসেন সিহাব

সাবলীল বক্তব্যে ভাইরাল তাড়াশের সোলাইমান হোসেন সিহাব

ধূমকেতু প্রতিবেদক,তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন মো. সোলাইমান হোসেন সিহাব। তিনি তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক তাড়াশ উপজেলা ছাত্রদল এবং সদ্য গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও সক্রিয় ভূমিকা রেখেছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় সোলাইমান সিহাব ইতোমধ্যেই স্থানীয় নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার বক্তব্যে ফুটে ওঠে—১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ঐতিহাসিক ঘটনাবলি প্রামাণ্য রেফারেন্সসহ উপস্থাপন করা। রাজনৈতিক সভা-সমাবেশে তার বিশ্লেষণধর্মী ও তথ্যভিত্তিক বক্তব্য শ্রোতাদের মুগ্ধ করে ।

আওয়ামী লীগ সরকারের আমলে রাজশাহীতে দেওয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সাড়া ফেলে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তি, তথ্য ও দৃঢ় অবস্থানের কারণে তিনি সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।

দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, সোলাইমান সিহাব একজন ক্লিন ইমেজের নেতা। রাজনৈতিক জীবনে তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। বরং সবসময় সাধারণ মানুষের কল্যাণ ও অধিকার রক্ষার প্রশ্নে সোচ্চার থেকেছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই তার মূল পরিচয়।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল তার বক্তব্যের প্রশংসা করে বলেন, “সোলাইমান হোসেন সিহাব একজন ত্যাগী ও আদর্শবান নেতা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শকে লালন করেন এবং সেই আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তার সাবলীল উপস্থাপনা, সাংগঠনিক দক্ষতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি ভবিষ্যতে তাকে তাড়াশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। নেতাকর্মীদের প্রত্যাশা—এভাবেই তিনি দল ও জনগণের কল্যাণে সক্রিয় ভূমিকা রেখে এগিয়ে যাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31