ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মসজিদে ইমামতি করলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান। এরআগে গত ১৩ ফেব্রুয়ারী রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মসজিদে ইমামতি করেন তিনি।
শুক্রবার উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন সফরের শুরুতেই তিনি সন্তোষপুর বাজার জামে মসজিদে জুমার নামাজে ইমামতি করেন। পরে তিনি অন্বেষা সাধারণ পাঠাগার পরিদর্শন করেন।সেখানে থেকে তিনি মহানন্দা নদীর ভাঙ্গন কবলিত এলাকা ব্রজনাথপুর গ্রাম পরিদর্শন করেন।
পরে বিকেলে বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজ চত্বরে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে যোগ দেন।


