IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’

‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগির শেষ হতে পারে, কারণ সেখানে হামলার জন্য প্রায় কিছুই অবশিষ্ট নেই। বুধবার (১১ মার্চ) সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, আমি যখনই চাইবো, যুদ্ধ তখনই শেষ হবে।

অ্যাক্সিওসকে দেওয়া বক্তব্যে ট্রাম্প ফের বলেন, যুদ্ধ খুব ভালোভাবেই চলছে। আমরা সময়সূচির অনেক আগেই এগিয়ে আছি। আমরা ছয় সপ্তাহের মূল পরিকল্পনার মধ্যেই যতটা ক্ষতি করা সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও বেশি ক্ষতি করেছি।

মার্কিন প্রেসিডেন্ট কয়েকবার বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে, তবে ওয়াশিংটন এখনো সামরিক অভিযান শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। এছাড়া যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলে তেহরান তা মেনে নেবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

কাৎজ বলেন, অভিযান কোনো সময়সীমা ছাড়াই চলবে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। যতক্ষণ না আমরা সব লক্ষ্য পূরণ করছি ও এই অভিযানে বিজয় অর্জন করছি।

বুধবার (১১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ শেষ করার জন্য তেহরানের শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে ইরানের ওপর আর হামলা না হওয়ার ‘দৃঢ়’ আন্তর্জাতিক নিশ্চয়তা।

মঙ্গলবার (১০ মার্চ) সংবাদমাধ্যম সিএনবিসি ট্রাম্পের দূত স্টিভ উইটকফকে জিজ্ঞেস করেছিল যুদ্ধ কীভাবে শেষ হতে পারে। জবাবে তিনি বলেন, আমি জানি না।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প দ্য টাইমস অব ইসরায়েলকে বলেন, যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিক’ সিদ্ধান্তের মাধ্যমে। এতে ইঙ্গিত দেওয়া হয় যে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই অভিযানের বাইরে যাবে না।

সূত্র: আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31