ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রীর উপর অভিমান করে লালু( ২৩)নামে এক যুবক আত্নহত্যা করেছে।
বুধবার সকালে তার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে ইব্রাহিম ইসলাম ওরফে লালু(২৩), মঙ্গলবার সন্ধ্যায় শশুর বাড়িতে থাকা স্ত্রী আনতে গেলে স্ত্রী, শশুর ও শাশুড়ীর সাথে গন্ডগোল হয়।সেখান থেকে নিজ বাড়ি ফিরে এসে রাতের কোন এক সময় শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে পুলিশ তার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।প্রসঙ্গত: মঙ্গলবার সকালে উপজেলার আলিনগর ইউনিয়নে মধ্য মকরমপুর গ্রামে শিল্পী বেগম( ৩০)নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ীকে বুধবার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।


