ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার উপজেলার রহনপুর আহম্মাদী বেগম (এবি)সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক,সরকারিকর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা,শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।


