ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে উপজেলা পল্লী চিকিৎসক সমিতির ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের রোকেয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি আলহাজ্ব মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি মো. ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম, উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাবেক সভাপতি মো. আনোয়ারুল ইসলাম মিঠু।
উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক মুসা সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক পল্লী চিকিৎসক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, পল্লী চিকিৎসক মো. রেজাউল ইসলাম, মো. সোহেল রানা, আমিনুল ইসলাম, মো. মোবারক হোসেন, মো. হাবিবুর রহমান, আব্দুস সামাদ, সোহাগ আহম্মেদ, মো. মাসুদ পারভেজ প্রমুখ।#


