IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভুস্মীভূত। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে।

স্থানীয় সূত্রে জানা গেছে,আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে বুধবার রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে দায়িত্বরত নৈশপ্রহরীরা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন।

এসময় আত্রাই ফায়ার সার্ভিসের একটি ইউনিটও দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী পল্টু শাহা জানান, দোকানটি ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। এতে সাদা ও কালো এলাচ, জিরা, বিড়ি, কয়েল, সয়াবিন তেল ও সিগারেটসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। মেকার শহিদ জানান, তার দোকানের যন্ত্রপাতি, ফ্যান, রাইস কুকার, বৈদ্যুতিক তার ও গ্যাস সিলিন্ডারসহ প্রায় ১ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বান্দাইখাড়া বাজার বণিক সমিতির সভাপতি আসলাম হোসেন সজল বলেন, গভীর রাতে আগুন লাগায় ব্যবসায়ীরা কিছু বুঝে ওঠার আগেই বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে স্থানীয় ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অন্য দোকানগুলো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত আর্থিক সহায়তা দেয়ার জন্য দাবি জানান।

আত্রাই ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31