IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বসতবাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ

মান্দায় বসতবাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার বাদলঘাটা গ্রামে বাড়ির ভেতরে প্রবেশ করে এক বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালের এই ঘটনায় আহত দম্পত্তিকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী দম্পতিরা হলেন, উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের শিখিল সরদার (৬০) ও তাঁর স্ত্রী কবিতা সরকার (৫৫)। অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা বিদ্যুৎ হোসেন প্রামাণিক, তার স্ত্রী হাজেরা বেগম ও বিদ্যুৎ হোসেনের মা বিলকিস বেগম।

ভুক্তভোগী শিখিল সরকার বলেন, বসতবাড়ির পাশে খতিয়ানভূক্ত একটি পুকুর ভরাট হয়ে যায়। পুকুরটি সংস্কারের জন্য জেলা প্রশাসনের রাজস্ব শাখায় আবেদন করা হলে বিভিন্ন দপ্তর একাধিকবার তদন্ত করে। কাগজপত্র সঠিক থাকায় শর্তসাপেক্ষে পুকুরটি সংস্কারের অনুমতি প্রদান করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

তিনি আরও বলেন, প্রশাসনের অনুমতিতে শুক্রবার সকালে খননযন্ত্র দিয়ে পাড় বাঁধার কাজ শুরু করা হয়। এ সময় প্রতিবেশী বিদ্যুৎ হোসেন ও তার স্বজনেরা সেখানে এসে খনন কাজে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে কাজের লোক রিপন আলী ও ইমরান হোসেনকে মারধর করেন তারা।

‘এক পর্যায়ে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে পুকুর খনন করার জন্য আমার কাছে ৫ লাখ টাকা দাবি করে। এ নিয়ে বাগবিতণ্ডার চলাকালে তারা আমাকেসহ স্ত্রী কবিতা সরকারকে মারধর করেন। সংবাদ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে বিদ্যুৎসহ তাদের লোকজন পালিয়ে যায়।

এ প্রসঙ্গে অভিযুক্ত বিদ্যুৎ হোসেন বলেন, ইতোপূর্বে পুকুরটি সংস্কারের কথা বলে শিখিল সরকার আমার কাছ থেকে টাকা নিয়েছেন। সেই টাকা না দিয়ে নিজেই পুকুর খননের চেষ্টা করছেন। তাকে মারধরের বিষয়টি সঠিক নয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রেেয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31